এ কী কাণ্ড! ক্লাসের মধ্যে চেয়ারে বসে আছেন শিক্ষিকা। তাঁর শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ টিপে দিচ্ছেন ছাত্র। সরকারি স্কুলের ভাইরাল ভিডিও দেখে স্তম্ভিত সকলে।
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। শিক্ষক শিক্ষিকারা শুধু নিজের আখের গোছাতে ব্যস্ত। তবে একথা সব শিক্ষক শিক্ষিকার জন্য প্রযোজ্য নয়। বিশেষ করে উত্তরপ্রদেশের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে অভিযোগ উঠেছে বারবার।
সম্প্রতি উত্তরপ্রদেশের এক সরকারি স্কুলের ভিডিও দেখে মাথা হেঁট হয়ে যাচ্ছে শিক্ষা মহলের। ভিডিওতে দেখা যাচ্ছে, ক্লাসের চেয়ারে বসে আছেন শিক্ষিকা। আর এক খুদে ছাত্র তাঁর শরীর ম্যাসাজ করে চলেছে। শিক্ষিকা অন্য হাতে জলের বোতলে জল খাচ্ছেন। ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড করা হয়েছে ওই স্কুল শিক্ষিকাকে। জানা গিয়েছে, ওই শিক্ষিকার নাম উর্মিলা সিং।
https://twitter.com/nandiniidnani69/status/1552488655666958336?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1552488655666958336%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbanglahunt.com%2Fviral-video-shows-student-massaging-teachers-hand-in-classroom-in-up-sc%2F
সূত্রের খবর, পোখারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা পদে নিযুক্ত ছিলেন শিক্ষিকা উর্মিলা সিং। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়তেই নজরে আসে শিক্ষা অধিকারীক (বিএসএ) ভি পি সিংহের। তিনি ব্লক শিক্ষা আধিকারিককে এই বিষয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছেন।






