কিছুদিন আগেই একটি ডেলিভারি বয়ের ভিডিও ভাইরাল হয়েছিল। মুম্বাইয়ের রাস্তায় বৃষ্টির মধ্যে ঘোড়ায় করে খাবার ডেলিভারি করতে দেখা গিয়েছিল তাঁকে। তবে সম্প্রতি আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে। যা দেখে মুগ্ধ নেটিজেনরা।
ভিডিওতে দেখা যাচ্ছে, দুটি জনপ্রিয় অনলাইন ফুড ডেলিভারি সংস্থা হল জোমাটো এবং স্যুইগি। প্রতিদ্বন্দী সেই জোমাটো’র ডেলিভারি বয়ের উদ্দেশ্যেই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন স্যুইগি’র ডেলিভারি বয়। জোমাটো’র একজন ডেলিভারি বয় সাইকেল চালাচ্ছেন এবং স্যুইগি’র একজন ডেলিভারি বয় বাইক চালাচ্ছেন। দিল্লির চরম গরমে সাইকেল নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় খাবার পৌঁছে দেওয়া খুবই কষ্টকর ব্যাপার। রাস্তায় সাইকেল নিয়ে জোমাটো’র ডেলিভারি বয়কে দেখতে পেয়ে স্যুইগি’র ডেলিভারি বয় বাইক থেকেই নিজের হাত বাড়িয়ে দেন তাঁর দিকে।জোমাটো’র ডেলিভারি বয় সাইকেল চালাতে চালাতেই সেই হাতটি ধরেন। এর ফলে তাকে আর কষ্ট করে সাইকেলে প্যাডেল দিতে হয় না। স্যুইগি’র ডেলিভারি বয় নিজের সঙ্গেই এগিয়ে নিয়ে যায় জোমাটো’র ডেলিভারি বয়কে।
সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে সানাহ অরোরা নামের একটি প্রোফাইল থেকে এই ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যা সঙ্গে সঙ্গে ভাইরাল হয়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা, ‘দিল্লিতে চরম গরম এবং অসহনীয় দিনগুলিতে দেখা গিয়েছে সত্যিকারের বন্ধুত্ব।’ প্রচুর মানুষ শেয়ার করেছেন এবং লক্ষাধিক মানুষ লাইক করেছেন ভিডিওটি।
View this post on Instagram
নেটিজেনরা বলছেন, এখনও কিছু মানুষের মধ্যে বেঁচে রয়েছে মানবিকতা। নেট দুনিয়ায় সকলের মন জয় করেছে এই ভিডিও।





