দশ পয়সার বিরিয়ানি খেতে পড়ল লম্বা লাইন, নেট দুনিয়ায় ভাইরাল হল ছবি!

ভাত ডাল সরিয়ে আমরা এখন মজেছি বিরিয়ানিতে। বিরিয়ানি খেতে ভালোবাসে না এরকম ভারতীয় পাওয়া মুশকিল। ভারতে প্রায় কুড়ি থেকে পঁচিশ রকমের বিরিয়ানি পাওয়া যায়। এক একটি এলাকায় একই ধরনের বিরিয়ানি বিখ্যাত। তবে আপনাকে যদি বলা হয় এক প্লেট বিরিয়ানি জন্য আপনাকে দোকানে দিতে হবে মাত্র ১০ পয়সা তাহলে আপনি কী করবেন? দৌড়ে যাবেন তো দোকানে?

এরকমটাই গত ১১ই অক্টোবর ঘটেছে তামিলনাড়ুতে। ওইদিন বিশ্ব বিরিয়ানি দিবস উপলক্ষ্যে তামিলনাড়ুর তিরুচি শহরের এক রেস্তোঁরা এমনই এক সুযোগ দিয়েছিল ক্রেতাদের যেখানে ১০ পয়সা দিলেই মিলবে এক প্লেট বিরিয়ানি। তবে সেই ১০ পয়সা অচল হতে হবে এরকমটাই শর্ত ছিল দোকানদারের। প্রথম যে ১০০ জন থাকবেন তাদেরকেই এই বিরিয়ানি দেওয়া হবে।সোশ্যাল মিডিয়া এরকমটাই ঘোষণা করেছিল তামিলনাড়ুর “কেএমএস হাকিম বিরিয়ানি”।

তারপর ইতিহাস তৈরি হয়। করোনাকে দূরে সরিয়ে রবিবার ভোর বেলা থেকেই দোকানের সামনে লাইন পড়ে যায়। সকলের হাতে তখন অচল ১০ পয়সা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যায়। তবে যারা করোনা জয় করে এসেছেন তাদের জন্য ছিল এক টাকার বিরিয়ানি সেইসঙ্গে চিকেন ৬৫ এবং মিষ্টি।

দোকানের মালিক কেএমএস মাইদিন বলেন, “বিশ্ব বিরিয়ানি দিবসে আমাদের লক্ষ্য ছিল করোনা যোদ্ধাদের সম্মান জানানো। সেইজন্য করোনা যোদ্ধাদের জন্য মাত্র এক টাকায় বিরিয়ানি দেওয়ার ব্যবস্থা করা হয়। সেইসঙ্গে বাকি সাধারণ মানুষের কথা ভেবে অচল ১০ পয়সা দিয়ে বিরিয়ানি দেওয়ার কথাও ভাবা হয়।”

কলকাতা এরকম সুযোগ পেলে খুব ভালো হতো তাই না?

RELATED Articles