ছোটবেলায় আমাদের গুরুজনরা তাই সেই বলতো “এই পিঠটা একটু চুলকে দিয়ে যা তো তাহলে বিকাল বেলায় আইসক্রিমের পয়সা দেব।” আমরাও ওই দুই টাকা তিন টাকার লোভে ভালো করে পিঠ চুলকে দিতাম মা, পিসি, জেঠু বাবাদের। এখন যদিও সেই সব উঠে গিয়েছে, পিঠ চুলকানোর জন্য এখন বাজারে এসে গিয়েছে কৃত্রিম হাত। যে ট্রেনে বাসে দোকানে সর্বত্রই পাওয়া যায়।
কিন্তু এই ভারতীয় ব্যক্তির চুলকানোর জন্য এবার ব্যবহার করলেন জেসিবি ট্রাক্টর মেশিন! আর তার সেই অদ্ভুত পিঠ চুলকানো ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন আব্দুল আনসার নামে এক ব্যক্তি এবং আপলোড এর পরেই তা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। ৪১ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি লালমাটি এলাকায় ট্রাকে জিনিস ভর্তি করছেন কয়েকজন শ্রমিক।কিছু দূরেই একটা জেসিবি মেশিন দাঁড়িয়ে রয়েছে এবং সেখানেই সেই প্রৌঢ় এগিয়ে গেলেন। নিজের পিঠটি তারপর পেতে দিলেন এমনভাবে যেন রোজ তিনি জেসিবি মেশিন দিয়ে পিঠ চুলকান।আর জেসিবি মেশিনের অপারেটরও দিব্বি প্রৌঢ়ের পিঠ চুলকে দেন যন্ত্রটি দিয়ে। এক বার নয়, বার দুয়েক এমন করতে দেখা যায়। সেই ভিডিও দেখে হেসে খুন নেটিজেনরা।
https://www.facebook.com/abdulnasar.in/videos/257727322285477/
১১ অক্টোবর আপলোড হওয়ার ভিডিয়োটি ইতিমধ্যেই ২ লাখ ৬৭ হাজারের বেশি ভিউ পেয়েছে। এখনো চলছে তুমুল হারে শেয়ার। গতবছর জেসিবি কি খুদাই শব্দ তিনটি ট্রেন্ড সেট করেছিল। আর এই বছর জেসিবির এরকম পিঠ চুলকানো রূপ দেখে নেটাগরিকরা নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না।






