মাস গেলে ৫০ হাজার মাইনে এদিকে নিজের স্কুলের নামের বানান লিখতে পারছেন না এই শিক্ষিকা! দেখুন ভিডিও

শিক্ষাই আমাদের জীবনের ধারক বাহক। শিক্ষা ছাড়া আমাদের জীবন থাকে অসম্পূর্ণ। আর আমাদের যারা শিক্ষা দেন তারা হন আমাদের আদর্শ। তাদের দেখানো পথে চলেই মানুষ দেশের দশের নাম উজ্জ্বল করে।

কিন্তু এই শিক্ষক যদি হন অকাল কুষ্মান্ড তাহলে বড়ই মুশকিল। বেশ কিছুদিন ধরেই আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমন শিক্ষক-শিক্ষিকাদের দেখতে পাচ্ছি যারা ন্যূনতম পড়াশোনা জানেন না এদিকে তারাই নাকি বাচ্চাদের পড়াচ্ছেন।

সম্প্রতি উত্তরপ্রদেশের কুশীনগরের একটি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভিডিও ফুটেজ সামনে এসেছে যা দেখে চক্ষু চড়কগাছ সকলের। একজন টিচার ইংলিশে ওয়ান, টু লিখতে পারছেন না, তিনি নাকি স্কুলের সহ অধ্যাপিকা! তিনি কিছুতেই লিখতে পারলেন না থ্রি, ফোর। তার নাম সন্ধ্যা তেওয়ারি‌।

আবার আরেক স্কুলে দেখা যাচ্ছে সেখানে শিক্ষিকা বোর্ডে ইংলিশে মাসের নাম লিখছে, তাতে ফেব্রুয়ারি আর এপ্রিলের যা বানান তিনি লিখলেন তা দেখেই চোখ কপালে উঠবে আপনার।তারপর নিজের স্কুলের নাম ইংলিশে লিখতে গিয়ে নাজেহাল অবস্থা তার।

আরেক স্কুলের প্রধান শিক্ষক তো ইংলিশে দিনের নামই ঠিক করে বলতে পারছেন না। থার্সডে, ফ্রাইডে কষ্ট করে বললেও স্যাটারডে পর্যন্ত গিয়ে তিনি আটকে যান।এর সঙ্গে সঙ্গে প্রকট হয়ে যায় উত্তরপ্রদেশের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর