বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে কত ভিডিওই আমাদের সামনে প্রতিনিয়ত আসে। এর মধ্যে কোনও ভিডিও আমাদের নিখাদ আনন্দ দেয় তো কোনও ভিডিও আবার আমাদের বেশ আবেগপ্রবণ করে তোলে। আবার কোনও ভিডিও দেখলে বেশ হতবাকই হই আমরা। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায় যা নেটিজেনদের অবাক করেছে।
শিক্ষিকা মানে আমরা বুঝি গুরুগম্ভীর এক মহিলা। ছাত্রছাত্রীদের সঠিক পথে চালনা করাই এক শিক্ষক বা শিক্ষিকার একমাত্র লক্ষ্য হয়। কিন্তু ভাইরাল হওয়া ভিডিওতে এমন দৃশ্যের দেখা মিলল যা দেখে নেটিজেনরা রীতিমতো ছিঃ ছিঃ করছেন।
এই ভিডিওতে দেখা গিয়েছে, সাদার উপর ফুল প্রিন্ট শাড়ি পরে রয়েছেন এক শিক্ষিকা। আর তার দুই পাশে রয়েছে দুই ছাত্র। গানের তালে দুর্দান্ত নাচ করেছেন তিন জন। তাদের নাচের এই ভিডিওটি ‘টি সিরিজ’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করা হয়েছে। আর তা শেয়ার হতেই ব্যাপক ভাইরাল হয়েছে।
এই ভিডিও দেখে দু’ভাগে ভাগ হয়েছেন নেটিজেনরা। একাংশের মত, শিক্ষিকার নিজের পড়ুয়াদের সঙ্গে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই কারণে এমন ভিডিও করেছেন। এতে তো অনেকে উৎসাহও পাবে। তবে বেশিরভাগ নেটবাসীর মতেই ভিডিওটি খুবই অশ্লীল। একজন শিক্ষিকা হিসেবে ছাত্রদের পাশে নিয়ে এমন নাচ মানায় না তাও আবার ক্লাসরুমের মধ্যেই। এতে শিক্ষিকার প্রতি পড়ুয়াদের সম্মানের জায়গাটাই তো নষ্ট হয়ে যাবে। তবে ইতিমধ্যেই বেশ ভালো ভিউ হয়েছে এই ভিডিওর।





