করোনা দ্বিতীয় ঢেউয়ে রীতিমতো গোটা দেশ তথা রাজ্য বিধ্বস্ত। শুধু কী তাই, এর সঙ্গে রয়েছে নারদকাণ্ডের নানান নাটকীয় ঘটনা। তবে সোশ্যাল মিডিয়ায় এখন এসব আর তেমন আলোচ্য বিষয় নয়, এখন সোশ্যাল মিডিয়ায় প্রাধান্য পাচ্ছে একটাই নাম, কাকলি ফার্নিচার, আর তাদের প্রচারবার্তা ‘দামে কম মানে ভালো’।
বাংলাদেশের একটি আসবাবপত্রের দোকান কাকলি ফার্ণিচার। সেই দোকানের প্রচারবার্তা, ‘দামে কম মানে ভালো কাকলী ফার্ণিচার’। সংস্থার বিজ্ঞাপনে ওই প্রচারবার্তা ‘গুনগুন’ করে চলেছে দুই ফুটফুটে শিশুকন্যা। কাকলি ফার্ণিচারের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা সেই প্রচার-ভিডিয়ো এখন রীতিমতো গণসংক্রমণের পর্যায়ে পৌঁছে গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুক খুললেই চোখে পড়ছে ‘দামে কম মানে ভালো কাকলী ফার্ণিচার’। শুধু তো ভিডিও নয়, নানান কমেন্টে বা নিজের পোস্টেও নানা অজুহাতে ‘দামে কম মানে ভালো কাকলী ফার্ণিচার’ লিখেও দিচ্ছেন নেটিজেনরা।
এবার ওপার বাংলা পেরিয়ে সেই বিজ্ঞাপন জনপ্রিয়তা লাভ করেছে এই রাজ্যেও। শুধু সেই প্রচার ভিডিও ভাইরাল হওয়া তো বটেই, এরই সঙ্গে এই প্রচারবার্তা দিয়েই শুরু হয়েছে নানান মিম বানানো। যা এই কঠিন পরিস্থিতিতেও মানুষের কাছে হাসির খোরাক হয়ে উঠেছে।
এই জনপ্রিয়তা এতটাই বেড়ে গিয়েছে যে কলকাতাতেও কাকলি ফার্নিচার নিজেদের শোরুম খোলার কথা ঘোষণা করেছে।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!