অনেক সময় কাছের মানুষই জীবনের সবচেয়ে বড় বিশ্বাসঘাতক হয়ে দাঁড়ায়। যাঁদের উপর ভরসা করে একজন নারী জীবনের সমস্ত সিদ্ধান্ত নেন, তাঁদের থেকেই যদি জেনে-বুঝে প্রতারণা আসে, তাহলে সেই আঘাত যেন সহ্য করার মতো থাকে না। মেয়ে, মা আর স্বামী—এই ত্রিভুজ যখন এক ছাদের নীচে থাকে, তখন সেখানে নিরাপত্তা ও বিশ্বাসের সম্পর্ক গড়ে ওঠা স্বাভাবিক। কিন্তু সেই সম্পর্কের ভিতেই যদি গোপন থাকে এমন এক সত্য, যা গোটা পরিবারকে তছনছ করে দিতে পারে, তবে?
একটি সুখী দাম্পত্য জীবনে কীভাবে হঠাৎ একদিন সব ভেঙে চুরমার হয়ে যায়, তা বোঝা গেল এক নারীর অভিজ্ঞতা থেকে। ভালোবাসার মানুষটিকে বিয়ে করে সন্তানদের নিয়ে কাটছিল মধুর জীবন। পাশে ছিলেন মা, যিনি হয়ে উঠেছিলেন সেই সংসারের অভিভাবকও। কিন্তু সবকিছুর মধ্যেই ছিল এক অদৃশ্য ছায়া, যা ধীরে ধীরে গ্রাস করেছিল সমস্ত বিশ্বাসকে। একটা সময় ছিল, যখন মেয়েটি বুঝতেও পারেননি—সবচেয়ে নির্ভরযোগ্য দুই মানুষ তাঁর পিঠে ছুরি বসাচ্ছেন দিনের পর দিন।
রেডিটে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে ওই মহিলা লেখেন, একদিন হঠাৎ করে ছেলেমেয়েদের চমকে দিতে এবং স্বামীকে সারপ্রাইজ দিতে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে বাড়ি ফিরে আসেন। কেউ জানত না তিনি ফিরবেন। কিন্তু বাড়ি ফিরে তিনি নিজেই চমকে যান। শোবার ঘরের দরজা খুলতেই যা দেখেন, তাতে পায়ের তলা থেকে মাটি সরে যায়। নিজের মা এবং স্বামীকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন তিনি। শিউরে ওঠেন, কেঁদে ফেলেন, রাগে ঘর ছেড়ে বেরিয়ে যান।
স্বামী তখন বাধ্য হয়ে স্বীকার করেন—গত ১৮ বছর ধরে তিনি তাঁর শাশুড়ির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে রয়েছেন। এই স্বীকারোক্তি শুধু ওই মহিলার নয়, সমাজমাধ্যমেও নাড়া দিয়েছে হাজার হাজার মানুষকে। বহু নেটাগরিক ওই মহিলার সাহসের প্রশংসা করেছেন। তিনি জানান, মাত্র ১৫ বছর বয়সে প্রেমে পড়েছিলেন, ১৭-তে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তারপর পরিবারের সম্মতিতে বিয়ে, একসঙ্গে থাকা, সুখের সংসার। কে ভাবতে পারে সেই ঘরেই এমন এক নিষিদ্ধ সম্পর্ক লুকিয়ে আছে!
আরও পড়ুনঃ Murder case : ‘কখনও মিথ্যা বলতে নেই!’ সাত বছরের ছেলের মুখে ফাঁস বাবার ভয়ঙ্কর গোপন সত্য, মায়ের খুনে যাবজ্জীবন বাবার ও ঠাকুরমার!
সব সহ্য করে চুপ থাকেননি ওই মহিলা। এক পারিবারিক অনুষ্ঠানে প্রকাশ্যে মায়ের এবং স্বামীর গোপন সম্পর্কের কথা ফাঁস করে দেন তিনি। বাবার সামনেই তুলে ধরেন সত্যি। এর পরেই মায়ের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেন তিনি, স্বামীকেও ত্যাগ করেন। তাঁদের বিরুদ্ধে তোলা হয়েছে জীবন নষ্ট করার অভিযোগ। একটানা ২২ বছর ধরে চোখে ধুলো দেওয়া এই অভিজ্ঞতা আজ নেটদুনিয়ায় ভাইরাল। এই কাহিনি আরও একবার মনে করিয়ে দিল—সবচেয়ে আপনজনও কখনও কখনও সবচেয়ে বড় বিশ্বাসঘাতক হয়ে উঠতে পারে।





