ভয়ংকর! মাটি ধসে গিয়ে আচমকাই তলিয়ে গেল রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি, মুহূর্তে ভাইরাল ভিডিও

একটি আবাসনের মধ্যেই কয়েকটি গাড়ি দাঁড়িয়েছিল। কিন্তু মাত্র কিছু সেকেন্ডের মধ্যে একটা গাড়ি আর নেই, গায়েব। মাটি ধসে গিয়ে তা আচমকাই তলিয়ে গেল মাটির মধ্যে। ভয়ানক এই ভিডিও পোস্ট হতেই ভাইরাল হয়ে গিয়েছে।

ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ঘাটকোপুরে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এ ভিডিওতে দেখা যাচ্ছে যে বৃষ্টি ভেজা রাস্তায় আবাসনের মধ্যে কয়েকটি গাড়ি দাঁড়িয়ে। আচমকাই একটি কালো রঙের গাড়ি উল্টো হয়ে তা মাটির মধ্যে ঢুকে যেতে থাকে। আর কয়েক সেকেন্ডের মধ্যেই তা জলের মধ্যে তলিয়ে যায়। সেই গাড়ির আদৌ কোনও খোঁজ মিলবে কী না, তার ইয়ত্তা নেই।

https://twitter.com/SinghLions/status/1404061445357113346?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1404061445357113346%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbangla.hindustantimes.com%2Fnation-and-world%2Fmumbai-rains-a-car-sinks-completely-within-seconds-in-mumbai-watch-viral-video-31623588130764.html

তবে পাশে দাঁড়িয়ে থাকা গাড়িটির কিছু হয়নি। নেটিজেনদের আশঙ্কা মুম্বইয়ে গত কিছুদিন ধরে যা বৃষ্টি হচ্ছে, এই কারণে মাটিতে ধস নেমে এমন ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছয় ঘাটকোপুরের পুরো আধিকারিক  ও পুলিশ অফিসাররা।

আরও পড়ুন- ফের কেন্দ্রবিন্দু চীন! বাদুড়ের দেহ থেকে মিলল ২৪ ধরণের নতুন নোভেল করোনা ভাইরাসের সন্ধান

ট্র্যাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, যে জায়গায় গাড়িটি দাঁড় করানো ছিল, সেখানে আগে একটি কুয়ো ছিল। কিছু লোক সিমেন্টের স্ল্যাব দিয়ে তা ঢাকা দিয়ে ওই জায়গা পার্কিং হিসেবে ব্যবহার করছিলেন। বৃষ্টির জেরে মাটিতে ধস নেমে এই কাণ্ড ঘটেছে।

এদিকে বৃহন্মুম্বই পুরনিগমের তরফে জানানো হয়েছে যে আবাসনের এই ঘটনার সঙ্গে পুরনিগমের কোনও যোগ নেই। তবে গাড়িতে কেউ না থাকায় কোনও হতাহতের খবর মেলেনি।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে মুম্বইয়ে প্রবল বৃষ্টি হচ্ছে। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, জুন মাসে যা বৃষ্টি হয়, তা ১২ দিনেই পেরিয়ে গিয়েছে। শুধু তাই নয়, ১২ জুন পর্যন্ত সাধারণত যে পরিমাণ বৃষ্টি হয়, এবার তার থেকে ৪৫৯ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে মুম্বইয়ে। পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর জুনে এখনও পর্যন্ত ৬৪১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এমনিতে জুনে গড়ে ৫০৫ মিলিমিটার বৃষ্টি হয়।

RELATED Articles