দু’দিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন মুকুল রায়। আর মুকুল ফিরতেই থরহরি কম্প বিজেপিতে! নতুন করে গেরুয়া শিবির ভাঙ্গার আশঙ্কায় ভুগছে বিজেপি নেতৃত্ব।
বিজেপি ছেড়ে আরও নেতা-কর্মীর তৃণমূল শিবিরের যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় দলত্যাগী মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ রাখছেন কারা? এটা নিয়েই কার্যত আতঙ্কে এখন বঙ্গ বিজেপি।
গতকাল শুভেন্দু অধিকারীর পর এই এইস্থিতিতে ফেসবুক পোস্টে বিপরীতে জারি করলেন দিলীপ ঘোষ। প্রয়োজন পড়লে দলই বহিষ্কার করবে কর্মীদের, এমনই হুঁশিয়ারি দিলেন রাজ্য বিজেপির সভাপতি।
আরও পড়ুন:কেন্দ্রীয় মন্ত্রীত্বের দৌড়ে দিলীপ! তালিকায় একাধিক সংসদের নাম
আজ অর্থাৎ রবিবার দুপুরে ফেসবুক পোস্টে বিজেপির প্রদেশ অধ্যক্ষ লেখেন, “দল ছাড়াটা অনেকের অভ্যাসে পরিণত হয়েছে। বিজেপি সেই লোকেদের উপর নির্ভর করে যাঁরা রক্ত দিয়ে, ঘাম ঝড়িয়ে দলটাকে দাঁড় করিয়েছে। বিজেপিতে থাকতে হলে ত্যাগ তপস্যা করতে হবে। যারা শুধু ক্ষমতা ভোগ করতে চান, তাঁরা বিজেপিতে থাকতে পারবেন না, আমরাই রাখব না।”
মুকুল দল ছাড়তেই তৃণমূল ত্যাগী বিজেপি নেতাদের ফের তৃণমূলের গমনের আধিক্য চোখে পড়ছে। ইতিমধ্যে পথ ছেড়েছেন তপন সিনহা বেসুরো রাজীব বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায় তার বিপরীতে জারি করে বিজেপির অন্দরের টালমাটাল অবস্থাকেই প্রকাশ্যে আনলেন দিলীপ ঘোষ।





