রেল পরিবহন ভারতের একটি উল্লেখযোগ্য পরিবহন ব্যবস্থা। প্রতিদিন হাজার হাজার মানুষ এই রেলগাড়ি ধরে ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সফর করে। কেউ দূরপাল্লার ট্রেনে যান আবার কেউবা লোকাল ট্রেনে নিত্যদিন যাতায়াত করেন। ট্রেন না থাকলে ভারতের যোগাযোগ ব্যবস্থা প্রায় অর্ধেক ভেঙে পড়তো। আজ আপনাদের জানানো যাক এমন কয়েকটি রেলস্টেশনের নাম যা জানতে পারলে আপনি হেসে গড়াগড়ি খাবেন।
বিবিনগর: বিবিনগর নামে স্টেশনটি তেলেঙ্গানার ভবানীগড় জেলায় পড়ে। এই কোন স্বামী যদি এ স্টেশনটি দেখেন তখন তার বউয়ের কথা মনে পড়বে বলাই বাহুল্য।

শালী: বউকে যখন দেখেই ফেলেছেন তখন শ্যালিকাকে দেখবেন না তা কি আর হয়? ভারতের একটি রেল স্টেশনের নাম শালী যা রাজস্থানের রাজধানী জয়পুর ডিভিশনে অবস্থিত। নামের কারণে স্টেশনটি অনেক বিখ্যাত।

বাপ: পরিবারের দুজন যখন এসেই গেছে তাহলে আর বাবা বাদ থাকে কেন? বাপ রেলওয়ে স্টেশন রাজস্থানের যোধপুরের কাছে অবস্থিত। এই রেলওয়ে স্টেশনটি ভারতীয় রেলওয়ের উত্তর পশ্চিম রেলওয়ে জোনের অন্তর্গত।

শুয়ার: এবার পরিবার ছেড়ে একটু বেরোনো যাক এবং পৌঁছানো যাক পশুপাখির রাজত্বে। উত্তরপ্রদেশের রামপুর জেলার অন্তর্গত একটি স্টেশনের নাম শুয়ার।

দিওয়ানা: এবার চলে আসা যাক একটু ফিল্মি জগতে। হরিয়ানার পানিপথে অবস্থিত একটি রেল স্টেশনের নাম দিওয়ানা। স্বাভাবিকভাবেই নামের কারণে স্টেশনটি অনেক খ্যাতি লাভ করেছে।

দারু: যাদের একটু ঢুকুঢুকু করার অভ্যাস আছে তাদের কাছে এই স্টেশনের নাম বেশ জনপ্রিয়। ঝাড়খণ্ডের হাজারীবাগ জেলায় অবস্থিত এই স্টেশনের নাম দারু।

নানা: আবার ফিরে আসা যাক পরিবারের গল্পে। এবারে যে স্টেশনটি বলব তার নাম হলো নানা। রেলস্টেশনটি রাজস্থানের সিরোহি পিন্ডওয়ারা নামক জায়গায় অবস্থিত। এটি উদয়পুরের অনেক কাছে অবস্থিত।

কালা বকরা: আবার পশুপাখির জগতে চলে আসা যাক। জলন্ধর গ্রামে অবস্থিত এই স্টেশনের নাম কালা বকরা। এই কালা বাকরা গ্রামের ভারতীয় সেনা গুরবচন সিংও বেশ বিখ্যাত। ব্রিটিশরা তাকে সম্মানিত করেছিল।






