অদ্ভুত বুদ্ধি দুই চোরের, জিন্সের পকেটে লাগানো সোনার পেস্ট! ধরা পড়ল কলকাতা বিমানবন্দরে

এবার একদম অভিনব কায়দায় সোনা পাচার করতে গিয়ে ধরা পড়ল দুই চোর। কলকাতা বিমানবন্দরের কাস্টমস থেকে উদ্ধার হলো 1.6 কেজি সোনা। ভারতীয় মুদ্রায় যার বাজারমূল্য 66 লক্ষ টাকা।স্বাভাবিকভাবেই গোটা ঘটনায় হুলুস্থুলু পড়ে যায় বিমানবন্দর চত্বরে। কাস্টমসের অফিসাররা জানিয়েছেন জিন্সের প্যান্টের ভেতর সোনা পেস্ট করে এই পাচার করা হচ্ছিলো।

সূত্র মারফত জানা গিয়েছে যে 2 চোরকে ধরা হয়েছে তারা দুবাই থেকে কলকাতায় এসেছিল। কাস্টমসের তল্লাশির সময় তারা ধরা পড়ে যায়। সোনাকে গলিয়ে তার পেস্ট করে জিন্সের প্যান্টে লাগিয়েছিল ওই দুই চোর।ধরা পড়ার পর তাদের জিন্সের প্যান্টের পেছনের অংশের কাপড় কেটে প্লাস্টিকে মোড়া সোনার পেস্ট উদ্ধার করে কাস্টমস।

যদিও এরকম ভাবে সোনা পাচারের ঘটনা নতুন কিছু নয়। এর আগেও কেরলের কান্নুর বিমানবন্দরে ঘটেছিল এরকম ঘটনা। এক ব্যক্তি তার প্যান্টের কাপড়ের সঙ্গে আরেকটি কাপড় যুক্ত করে তার মধ্যে সোনার পেস্ট লাগিয়ে ছিল। বিমানবন্দরে ওই ব্যক্তি ধরা পড়ে যায় এবং উদ্ধার হয় প্রায় 14 লক্ষ টাকার সোনা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles