শেষমেশ পরিণয়ে পরিণতি! আবেগ ধরে রাখতে না পেরে একে অপরকে দেখে মঞ্চেই হাউহাউ করে কান্না বর-কনের

যাঁরা প্রেম করেন তাঁরা অপেক্ষা করেন কবে চারহাত এক হবে। সেই সুন্দর দিনের অপেক্ষা করেন না এমন প্রেমিক-প্রেমিকা পাওয়া মুশকিল। আর শেষমেশ অনেক কষ্ট করার পর সেই দিন উপস্থিত হলেই অনেকেই ভাবুক হয়ে পড়েন। লড়াইয়ের রাস্তা পেরিয়ে এক হচ্ছেন তাঁরা। সেই আনন্দে অনেকে আবার কেঁদেও ফেলেন। ঠিক এমনটাই করলেন এই দম্পতি। আর সেরকম কিছু করতেই ভাইরাল হলেন তাঁরা সোশ্যাল মিডিয়ায়।

ওই ভিডিওটিতে এক দম্পতিকে তাঁদের বিয়ের দিনে একে অপরকে দেখার পরে একটি আবেগময় মুহূর্ত বিনিময় করতে দেখা গেলো। ভিডিওটি ইনস্টাগ্রামে ‘ওয়েডিং_বেলস’ নামক এক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। ওই অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করার পাশাপাশি নিচে ক্যাপশনে লেখা ছিল “এ এক আবেগঘন মুহূর্ত। তাদের ভালবাসা বিশুদ্ধ এবং শক্তিশালী!” নিজেদের এই বেশে দেখে আবেগ চেপে রাখতে পারেননি তাঁরা। একে অপরকে ধরে কেঁদে ফেলেন। শুধু তাই না, আবেগাপ্লুত হয়ে চুম্বন করেন তাঁরা। বর ও কনে দু’জনেই মিষ্টি কথায় এক অপরকে ভোলাতে শুরু করেন।

নববধূকে একটি হালকা সোনালি লেহেঙ্গায় এবং বরকে সাদা এবং সোনালি রঙের শেরওয়ানিতে খুব সুন্দর মানিয়েছে। হবু স্ত্রী ছাদনাতলায় প্রবেশ করার সঙ্গে সঙ্গেই বরের চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে। সেই বিশেষ মুহূর্ত ক্যামেরাবন্দি হয়ে পৌঁছে গিয়েছে হাজার নেটিজেনদের কাছে। সকলেই তাঁদের সুখী জীবনের জন্যে শুভেচ্ছা জানিয়েছেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles