রণথম্ভোর জাতীয় উদ্যানে সাফারিতে গিয়েছিলেন পর্যটকরা। একাধিক জিপে চড়ে তারা জাতীয় উদ্যানের মনোরম পরিবেশ উপভোগ করছিলেন। এমন সময়ই ঘটে বিপত্তি। হঠাৎ যে এমন কিছু ঘটতে পারে, তা কল্পনাও করতে পারেন নি পর্যটকরা।
সাফারির জিপগুলি একটি জায়গায় দাঁড়িয়ে যায়। সেই সময় জঙ্গল থেকে বেরিয়ে আসে একটি কুকুর। সেই গাড়িগুলির কাছেই কুকুরটিকে ঘোরাফেরা করতে দেখেন পর্যটকরা। পরক্ষণে কী ঘটতে চলেছে তা টেরও পান নি কেউ।
পর্যটকরা যখন জাতীয় উদ্যানের মনোরম পরিবেশ উপভোগ করছেন, সেই সময়ই এক বিশাল গর্জন শোনা যায়। কেউ বুঝতেও পারেন নি যে তাদের খুব কাছে চলে এসেছে ওই জঙ্গলের বিখ্যাত বাঘিনী সুলতানা।
খোলা জিপে থাকা পর্যটকরা নিজেদের প্রাণ নিয়ে তখন ওষ্ঠাগত অবস্থা আর কি! যে বাঘ দেখার জন্য সকলে মুখিয়ে থাকেন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়, সেই বাঘকেই এত কাছ থেকে দেখে একেবারে কালঘাম ছুটে যায় পর্যটকদের।
https://twitter.com/anishandheria/status/1475405902790332420?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1475405902790332420%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Findia%2Ftigress-sultana-pounced-upon-a-dog-in-ranthambore-national-park-dgtlv%2Fcid%2F1320879
তবে না, পর্যটকদের উপর কোনও হামলা করেনি সুলতানা। তার লক্ষ্য ছিল পর্যটকদের গাড়িগুলির কাছে ঘোরাফেরা করা কুকুরটি। গাড়ির ফাঁক গলে ঝড়ের গতিতে সুলতানা ঝাঁপিয়ে পড়ে সেই কুকুরটির উপর। চোখের নিমেষে তাকে সোজা জঙ্গলে টেনে নিয়ে চলে যায় সে। সুলতানার এই ভিডিও ইতিমধ্যেই তুমুল ভাইরাল হয়েছে।






