রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সংঘাত নতুন কোনও ঘটনা নয়। এরই মধ্যে বিধানসভার স্পিকারের সঙ্গেও রাজ্যপালের সংঘর্ষের ঘটনা সামনে এসেছে। এবার তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’তে রাজ্যপাল জগদীপ ধনখড়কে নজিরবিহীন আক্রমণ শানানো হল। তাদের সম্পাদকীয়তে রাজ্যপালকে ‘বঙ্গ শত্রু’ বলে তকমা দেওয়া হয়।
‘জাগো বাংলা’র সম্পাদকীয়তে রাজ্যপালকে তীব্র আক্রমণ করে লেখা হয়েছে, “একুশের নির্বাচন থেকে শুরু করে কলকাতা পুরভোটে বিজেপি প্রত্যাখ্যাত হয়েছে। তাদের শূন্যতা ঢাকার চেষ্টা করছেন রাজ্যপাল”। এমনকি, তৃণমূলের মুখপত্রে এও উল্লেখ করা হয়েছে যে জগদীপ ধনখড় রাজ্যপাল পদটির অপমান করছেন।
এই বিষয়ে ‘জাগোবাংলা’র সম্পাদকীয়তে লেখা হয়, “রাজ্যপাল সাংবিধানিক এবং সম্মানের পদ। তবে কেউ যদি এই পদকে অপমান করে তাহলে সে ক্ষেত্রে প্রতিবাদ না করে থাকা সম্ভব নয়”।
এই বিষয় নিয়ে উল্লেখ করার পরই রাজ্যপাল জগদীপ ধনখড়ের নাম নিয়ে তীব্র সমালোচনা করা হয় ‘জাগো বাংলা’ সম্পাদকীয়তে। এখানে এও উল্লেখ করা হয়েছে যে “রাজ্যপাল জগদীপ ধনখড় বিজেপিকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করছেন”।
রাজ্যপালকে এমন সমালোচনা করে তাঁর দার্জিলিংয়ে যাওয়া নিয়ে বামেদের সময়ের উল্লেখ করা হয়েছে ‘জাগো বাংলা’র সম্পাদকীয়তে। সেখানে লেখা হয়, “বাম জমানা থাকলে অশান্তির কারণে আপনি দার্জিলিংয়ে যেতে পারতেন না”।
নানান বিজেপি নেতা গোর্খাল্যান্ডকে পৃথক রাজ্য করা নিয়ে দাবী তুলেছেন। এই প্রসঙ্গ নিয়েও রাজ্যপালকে আক্রমণ করা হয়েছে তৃণমূলের মুখপত্রের সম্পাদকীয়তে। এখানে লেখা হয়, “বিজেপি নেতারা যখন বঙ্গভঙ্গ করার দাবিতে সরব হয় তখন কোন রকমের টুইট করতে দেখা যায় না রাজ্যপালকে”।





“রাজনীতিতে তারকার খ্যাতি নয়, আদর্শ থাকা জরুরি!” “প্রত্যেককে নিরাপত্তা দেবে এমন একজনই হোক মুখ্যমন্ত্রী!” রাজনীতিতে তারকাদের ভূমিকা ও নির্বাচনে আদর্শহীন প্রার্থীদের নিয়ে অকপট লগ্নজিতা চক্রবর্তী!