ফুটবল স্টেডিয়ামের ভেতর দিয়ে ধোঁয়া উড়িয়ে ছুটছে ট্রেন! অপরূপ দৃশ্য দেখে মুগ্ধ নেটিজেনরা

সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকে আমরা বাড়িতে বসে নানা রকমের ভিডিও দেখতে পাই। সম্প্রতি একটি ফুটবল মাঠের ভিডিও ভাইরাল হয়েছে যেখানে মাঠের ভিতর দিয়ে যাচ্ছে ট্রেন।

ভিডিওটি দেখে অনেকের অবাস্তব মনে হলো বাস্তবতা রয়েছে ভিডিওতে। ভিডিওতে দেখা যাচ্ছে মাঠে ছেলেরা খেলছে ফুটবল অন্যদিকে মাঠে একদম গা ঘেঁষে ছুটছে ট্রেন। তবে এই ট্রেনটি অবশ্যই স্ট্রিম ইঞ্জিনের। যুগের পর যুগ মাঠের ভেতর দিয়ে ছুটছে এই স্ট্রিম ইঞ্জিনের ট্রেন।

অবাক করা এই রেলপথ রয়েছে স্লোভাকিয়ায়। সেখানকার সিয়ারিন বালোগ এলাকায় থাকা স্থানীয় স্টেডিয়ামে এই দৃশ্য ধরা পরে। সম্প্রতি এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া।

https://twitter.com/blzzrd/status/1361302239286018048?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1361302239286018048%7Ctwgr%5E9cad42efcaacff9e86b554dee24207840836ec8c%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbanglaxp.com%2Fin-slovakian-town-the-train-runs-through-the-football-ground%2F

স্ট্রিম ইঞ্জিন থাকার ফলে সাদা ধোঁয়া ছেড়ে ছুটে চলেছে ট্রেন। ওপাশে সবুজ মাঠ, ছেলেরা নিজেদের মতো ফুটবল খেলছে। এই অপরূপ দৃশ্য দেখে নেটিজেনরা মুগ্ধ।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles