দেখলেই তাক লাগবে! অযোধ্যার রামমন্দির উদ্বোধনের আগেই তৈরি হল অন্য রামমন্দির, ২০ কেজি Parle G বিস্কুট দিয়ে চমকে দিলেন দুই যুবক

আর মাত্র কিছু ঘণ্টার অপেক্ষা। ২২ জানুয়ারি হতে চলেছে অযোধ্যার রামমন্দিরের শুভ উদ্বোধন। ইতিমধ্যেই মন্দিরে প্রতিষ্ঠা হয়েছে রামলালার মূর্তির। ২২ তারিখ প্রাণ প্রতিষ্ঠা হবে সেই মূর্তিতে। রামমন্দিরের উদ্বোধন নিয়ে দেশ তো বটেই, বিদেশের ভক্তদেরও উচ্ছ্বাসের অন্ত নেই। ইতিমধ্যেই অয্যোধ্যায় পৌঁছেছেন ভক্তরা রামলালার দর্শনের জন্য।

অযোধ্যার রামমন্দির নিয়ে নানান গান, ভিডিও ভাইরাল হচ্ছে। এসবের মধ্যেই ভাইরাল হল একটি ভিডিও যা সকলকে তাক লাগাতে বাধ্য। এক অনন্য উপায়ে যেন প্রভু রামের প্রতি ভক্তি প্রদর্শন করলেন দুই ভক্ত। তাদের সেই কীর্তির ভিডিও এখন নেটপাড়ায় ভাইরাল। আর তা দেখে সত্যিই চমক লেগেছে নেটিজেনদের চোখে।

কী দেখা যাচ্ছে সেই ভিডিওতে?

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, দুই যুবক অযোধ্যার রামমন্দিরের একটি দারুণ প্রতিরূপ বানিয়েছেন। আর সেই প্রতিরূপ বানাতে তারা ব্যবহার করেছেন Parle G বিস্কুট। ২০ কেজি বিস্কুট দিয়ে রামমন্দিরের প্রতিরূপটি বানানো হয়েছে বলে জানা গিয়েছে।

শুধুমাত্র বিস্কুটই নয়, এই প্রতিরূপ তৈরির জন্য ব্যবহার হয়েছে প্লাইউড, থার্মোকল ও আঠা। ৪/৪ ফুটের এই রামমন্দিরের প্রতিরূপ দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। সকলেই দারুণ প্রশংসা করেছেন দুই যুবকের। জানা গিয়েছে, রামমন্দিরের এই প্রতিরূপটি তৈরি করতে পাঁচদিন সময় লেগেছে।

 

View this post on Instagram

 

A post shared by Durgapur Times (@durgapur_times)

এই প্রতিরূপ বানানোর ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঝড়ের বেগে শেয়ার হয়েছে এই ভিডিও। ইতিমধ্যেই এই ভিডিওর ভিউ ১ মিলিয়ন ছাড়িয়েছে। অনেকেই নানান কমেন্ট করেছেন এই ভিডিও দেখে। কেউ লিখেছেন, “সোশ্যাল মিডিয়া রয়েছে বলেই এত মানুষের প্রতিভা ফুটে ওঠে এভাবে”। আবার কারোর কথায়, এভাবে খাবার নষ্ট না করলেই হত।  

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles