‘এই রোমান্টিক ওয়েদারে যেতে ইচ্ছা করছে না! Uber চালকের এমন প্রতিক্রিয়ায় চাপ বাড়িয়েছে কোম্পানিকে

বহুদিন ধরেই উবের সংস্থার উপর নানা রকম অভিযোগ উঠে আসছে। অনেকে দাবি করছেন, উবের ড্রাইভাররা বেশি দূরের ট্রিপ হলেই রাইড ক্যানসেল করে দিচ্ছেন। তবে এবার ভাইরাল হ’ল উবের ড্রাইভারের চ্যাট।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি স্ক্রিনশট। যা টুইটারে রিয়া কাসিয়াল নাম একটি একাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। ওই যুবতী দরকারে উবের বুক করেছিলেন। কিন্তু ড্রাইভারের প্রতিক্রিয়া দেখে তিনি অবাক।

স্ক্রিনশটে দেখা যাচ্ছে, ড্রাইভারটি লিখেছেন ‘এমন রোমান্টিক ওয়েদারে এখন যেতে ইচ্ছা করছে না।’ আসলে তখন বৃষ্টি পড়ছিল। প্রয়োজনের সময় উবের চালকদের এমন প্রতিক্রিয়া দেখেই গর্জে উঠেছেন নেটিজেনরা। এর আগেও উবের চালকের প্রতিক্রিয়া ভাইরাল হয়েছে।

উবের নিয়ে এর আগে অনেক বিতর্কই সামনে এসেছে। তবে এবার চালকদের এরকম প্রতিক্রিয়া নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে তাতে রীতিমতো অস্বত্বিতে উবের সংস্থা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles