বুস্টার ডোজ় নিলে ভর্তি হতে হবে না হাসপাতালে, বলছে স্বাস্থ্যভবন

বাড়ছে করোনা সংক্রমণ। তবে বুস্টার ডোজ় নিলে আপনি স্বস্তিতে থাকতে পারেন। রাজ্য স্বাস্থ্যভবন সূত্রে খবর, ৭ থেকে ২৩ জুলাই পর্যন্ত রাজ্যে যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের বেশিরভাগ জনকেই হাসপাতালে ভর্তি হতে হয়নি।

এমনকি জানা যাচ্ছে, বুস্টার নেওয়ার পর করোনার রির্পোট পজ়িটিভ এসেছে মাত্র ০.১৭ শতাংশ মানুষের। এই রেট দেখে বিশেষজ্ঞরা বলছেন, করোনার বিরুদ্ধে সুরক্ষাবর্ম হিসেবে কাজ করছে বুস্টার ডোজ়।

কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বলছেন, ‘বুস্টার ডোজ় নেওয়ার পরে করোনা শহরে আক্রান্তদের কাউকেই প্রায় হাসপাতালে ভর্তি হতে হচ্ছে না। দুর্গাপুজো আসছে। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে সকলে বুস্টার নিন। বুস্টার নেওয়া থাকলে পুজোর আনন্দ মাটি হওয়ার সম্ভাবনা কম।’

এই কথাকেই একপ্রকার মান্যতা দিল চিকিৎসকরা। তবে চিকিৎসক অংশুমান মুখোপাধ্যায়ের জানিয়েছেন, ‘টিকা নিলে করোনা হবে না, এমনটা নয়। তবে টিকা নিলে রোগ সেরকম ভাবে কাবু করতে পারবে না। টিকা যে কাজ করছে, তা পরিসংখ্যান থেকেই স্পষ্ট।’ কেন্দ্র অবশ্য জানিয়ে দিয়েছে , ১৫ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে ১৮-৫৯ বছর বয়সিদের বুস্টার দেওয়া হবে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles