সোশ্যাল মিডিয়ার দৌলতে বর্তমানে কত জিনিসই চোখে পড়ে, যা সচরাচর মানুষের দৃষ্টি এড়িয়ে যায়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই কত ব্যক্তিত্ব উঠে আসে। তাদের ভাইরাল হওয়া বিভিন্ন ছবি বা ভিডিও, তাদের এক অন্য স্তরে পৌঁছে দেয়।
আবার মাঝে মাঝে এমনও হয়, বিখ্যাত কোনও তারকার কারণে খুব সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক অন্য জায়গা করে নেন। এমনই এক ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি। ভিডিওটি বিখ্যাত হলিউড অভিনেতা রবার্ট হফম্যানের সঙ্গে মুম্বইয়ের বস্তিতে থাকা একটি কিশোরীর কথোপকথনের। কিশোরীর নাম মলিশা খারবা। ভিডিওতে দেখা যাচ্ছে মলিশা রবার্টকে হিন্দি শেখাচ্ছেন। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকেই এই ভিডিওটি পোস্ট করে মলিশা। এরপর মুহূর্তের মধ্যে এই ভিডিও ভাইরাল হয়ে যায়।
https://www.instagram.com/p/CAAAd0uAd8T/?utm_source=ig_web_copy_link
ভিডিওতে মলিশা রবার্টকে হিন্দি শেখানোর সময় বলে, “আমার ফোন খারাপ হয়ে গিয়েছে”। এরপর মলিশার সেই কথাই পুনরায় বলেন রবার্ট। কিন্তু উনি তো আর মলিশার মতো পরিষ্কার, তাড়াতাড়ি হিন্দি বলতে পারেন না, তাই একটু ভুলচুকও হয়ে যায়। আর সেই নিয়ে দুজনকে হাসাহাসি করতেও দেখা গেছে ভিডিওতে।
https://www.instagram.com/p/CF04Uxtp0yG/?utm_source=ig_web_copy_link
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে একটি মিউজিক ভিডিওর জন্য ভারতে এসেছিলেন রবার্ট। ওই সময়েই এই ভিডিওটি করা হয়। পোস্ট হওয়ার পর দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে ভিডিওটি। ভাইরাল হয়ে যায়। রবার্টের হিন্দি বলার ধরণ ও বাচ্চাদের সঙ্গে তার এতো মিলেমিশে যাওয়া দেখে খুবই উচ্ছ্বসিত হয়েছেন নেটিজেন। রবার্টের এই মনখোলা স্বভাবকে বেশ পছন্দ করেছেন সবাই।





