Skip to content
Latest Bengali News Today | Kolkata & West Bengal Updates – Khabor24x7
Latest Bengali News Today | Kolkata & West Bengal Updates – Khabor24x7
  • হোমপেজ
  • নিউজ
    • কলকাতা
    • পশ্চিমবঙ্গ
    • দেশ
    • বিদেশ
    • বাংলাদেশ
    • দেশে বিদেশে
    • ব্যাবসা, বাণিজ্য ও অর্থনীতি
    • প্রযুক্তি
    • অন্যান্য খবর
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
    • অন্যান্য খেলা
  • বিনোদন
  • অফবিট
  • লাইফ স্টাইল
  • জ্যোতিষশাস্ত্র
  • রাশিফল
  • ভাইরাল
হোমপেজ খবর কলকাতা পশ্চিমবঙ্গ দেশ বিনোদন খেলা অফবিট লাইফ স্টাইল জ্যোতিষশাস্ত্র রাশিফল ভাইরাল
  • Home
  • বিনোদন
  • পরিচালকের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে অভিনয়ে সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি, প্রতারণার দায়ে গ্রেফতার ৩
Father of Raj Chakraborty passed away today morning due to physical illness

পরিচালকের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে অভিনয়ে সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি, প্রতারণার দায়ে গ্রেফতার ৩

Tina
04/10/2020
Share This Article

পরিচালক রাজ চক্রবর্তীর নামে সোশ্যাল মিডিয়াতে খোলা হয়েছে একাধিক ভুয়ো অ্যাকাউন্ট। অভিনয়ে সুযোগ করে দেওয়ার নাম করে নেওয়া হয়েছে টাকাও। খবর পেয়ে পুলিশের দ্বারস্থ হন রাজ। শনিবার এই ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেফতার করেন কসবা থানার পুলিশ।

রাজু নাথ, বর্ণালী ঘোষ ও দীপম কুণ্ডু নামের এই তিনজন পরিচালক রাজ চক্রবর্তীর নামে ভুয়ো প্রোফাইল খোলেন। ওই অ্যাকাউন্ট থেকে নতুন মুখ চাই, শিশু শিল্পীদের অভিনয়ের সুযোগ করে দেওয়া হবে বলে বিজ্ঞাপন দেওয়া হয়। পোস্ট দেখেই তড়িঘড়ি যোগাযোগ করেন বাবা-মায়েরা। শিশুদের অডিশনও নেওয়া হয়। অভিনয়ের নাম করে টাকাও নেওয়া হয় অভিভাবকদের থেকে। এই খবর কানে আসার পরেই কসবা থানায় অভিযোগ দায়ের করেন রাজ চক্রবর্তী। প্রতারিত হয়েছেন এমন এক অভিভাবকের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। এরপরই তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয় তিন প্রতারককে।

রাজের দাবী, এই তিন প্রতারকই বিজ্ঞাপন দেখে তার সঙ্গে যোগাযোগ করে। তারপর সোশ্যাল মিডিয়াতে ভুয়ো প্রোফাইল খুলে প্রতারণার জাল বেছায়। এমনকি মানুষের বিশ্বাস অর্জন করার জন্য অনেক ছবিও পোস্ট করে ওই অ্যাকাউন্টে। প্রতারকেরা যে চ্যানেলে অভিনয়ের সুযোগ করে দেবে বলেছিল, সেই চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করা হয়। এরপরেই গোটা ঘটনাটি সামনে আসে।

এই পুরো ঘটনার বিবরণ দিয়ে ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট করেন পরিচালক। পোস্টে নিজের ভুয়ো অ্যাকাউন্টের ছবিও শেয়ার করেন তিনি। তাঁর কথায়, সোশ্যাল মিডিয়াতে তাঁর ও তাঁর কোম্পানির নামে যে অ্যাকাউন্ট রয়েছে তা ‘ভেরিফায়েড’ অর্থাৎ অ্যাকাউন্টের পাশে ‘ব্লু টিক’ রয়েছে। এই অ্যাকাউন্ট ব্যতীত আর কোনও অ্যাকাউন্ট নেই তাঁর সোশ্যাল মিডিয়াতে। নিজের ভক্ত ও ফলোয়ারদের সচেতন করতেই তাঁর এই পদক্ষেপ বলে জানিয়েছেন পরিচালক। মানুষকে মিথ্যে প্রলোভনে পা দিতে বারণ করেছেন তিনি। তাঁর নাম করে টাকা নেওয়া হচ্ছে অথচ তিনি নিজেই কিছু জানেন না, এই বিষয়টি মেনে নিতে পারেননি রাজ। তাঁর মতে, এই জালিয়াতি বন্ধ হওয়া দরকার। তবে এই জালিয়াতির পিছনে ওই তিন প্রতারক ছাড়াও আরও অন্য কেউ আছে কি না, এও খতিয়ে দেখবে পুলিশ।

Categories বিনোদন Tags Arrest, chance in acting, Fake Account, Raj Chakraborty, প্রতারণা
Share This Article
Facebook Twitter
Tina

আরও পড়ুন

মুম্বইয়ের কিশোরীর থেকে হলিউডের অভিনেতার হিন্দি শেখার ভিডিও ভাইরাল

হাথরাস থেকে হাবড়া, ফের ধর্ষণের নজির, গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার স্থানীয় যুবক

আরও অন্যান্য খবর

sreemoyee chattoraj has a crush on jeet controversial statement

‘জিৎদা আমার দুর্বলতা… গোলাপ আর গাঁদা ফুলের মধ্যে যেমন পার্থক্য রয়েছে, তেমনই জিৎ এবং কাঞ্চনের জায়গাও আলাদা!’ মোহনার কাছে আগেই ক্ষমা চাইলেন শ্রীময়ী, জিৎকে নিয়ে ফাঁস করলেন মনের কথা?

Khabor24x7 NewsDesk
16/08/2026
raja rani badsha child actress mona dutta where is she now

রাজা রানী বাদশার সেই ছোট্ট রানী এখন সুন্দরী যুবতী! মোনা দত্ত আজ কোথায়? অভিনয় থেকে সংসার, কেমন কাটছে তাঁর জীবন

Khabor24x7 Desk
16/08/2026
Srabanti Chatterjee, Abhimanyu Chatterjee, Jhinuk, Srabanti Birthday, Srabanti Son, Tollywood Actress, Bengali Actress, Damini Ghosh, Tollywood News, Bengali Entertainment, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অভিমন্যু চট্টোপাধ্যায়, ঝিনুক, শ্রাবন্তীর জন্মদিন, শ্রাবন্তীর ছেলে, টলিউড অভিনেত্রী, বাংলা অভিনেত্রী, দামিনী ঘোষ, টলিউড খবর, বাংলা বিনোদন

“আমরা মা-ছেলে নই, বন্ধু! একে অপরের হাতে হাত রেখে বড় হয়েছি…” শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে আবেগঘন ছেলে ঝিনুক! মা ও ছেলের বয়সের ফারাক জানলে অবাক হবেন!

Khabor24x7 NewsDesk
15/08/2026
Puja Banerjee, Puja Banerjee Baby, Puja Banerjee Daughter, Bengali Actress, Tollywood Actress, Puja Banerjee Mother, Puja Banerjee Family, Puja Banerjee Baby Girl, Dev Ke Dev Mahadev, পূজা ব্যানার্জি, পূজা ব্যানার্জির মেয়ে, পূজা ব্যানার্জি মা, বাংলা অভিনেত্রী, টলিউড অভিনেত্রী, পূজা ব্যানার্জির সন্তান, পূজা ব্যানার্জির পরিবার, কন্যাসন্তান, দেব কী দেব মহাদেব

স্বাধীনতা দিবসেই লক্ষ্মী এলো ঘরে! পুত্রের পর এবার কন্যা সন্তানের মা হলেন পূজা বন্দ্যোপাধ্যায়! মেয়ের মুখও দেখালেন টলি অভিনেত্রী, কার মত দেখতে হয়েছে তাকে?

Khabor24x7 NewsDesk
15/08/2026
Desu 7, Dev, Subhashree Ganguly, Dev Subhashree, Desu 7 Release Date, Bike Ambulance Dada, Tollywood News, Bengali Cinema, Anirban Bhattacharya, Durga Puja Release, দেশু ৭, দেব, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, দেব শুভশ্রী, দেশু ৭ মুক্তির তারিখ, বাইক অ্যাম্বুলেন্স দাদা, টলিউড খবর, বাংলা সিনেমা, অনির্বাণ ভট্টাচার্য, পুজোর ছবি

নির্জন পাহাড়ি এলাকায় একে অপরের বাহুডোরে রোমান্সে মত্ত দেব-শুভশ্রী! স্বাধীনতা দিবসেই প্রকাশ্যে ‘দেশু ৭’-এর মুক্তির তারিখ! পোস্টারে আগুন কেমিস্ট্রি দেখেই উৎসাহ বাড়লো দ্বিগুণ!

Khabor24x7 NewsDesk
15/08/2026
Star Jalsha Mahalaya, Subhashree Ganguly, Sayan Karmakar, Ranjay Bishnu, Durga Mahalaya, Star Jalsha, Bengali Television, Pratiggya Serial, Parashuram Serial, Tollywood, স্টার জলসা মহালয়া, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সায়ন কর্মকার, রণজয় বিষ্ণু, দুর্গা মহালয়া, স্টার জলসা, বাংলা টেলিভিশন, প্রতিজ্ঞা ধারাবাহিক, পরশুরাম ধারাবাহিক, টলিউড খবর

স্টার জলসার মহালয়ায় দুর্গা হচ্ছেন শুভশ্রী, বিতর্কের মাঝেই শিবের ভূমিকায় রণজয়! কিন্তু অসুর হচ্ছেন কোন জনপ্রিয় অভিনেতা? কার সঙ্গে যুদ্ধ জমবে ‘লেডি সুপারস্টার’-এর?

Khabor24x7 NewsDesk
14/08/2026
অবশ্যই পড়ুন
‘জিৎদা আমার দুর্বলতা… গোলাপ আর গাঁদা ফুলের মধ্যে যেমন পার্থক্য রয়েছে, তেমনই জিৎ এবং কাঞ্চনের জায়গাও আলাদা!’ মোহনার কাছে আগেই ক্ষমা চাইলেন শ্রীময়ী, জিৎকে নিয়ে ফাঁস করলেন মনের কথা?
রাজা রানী বাদশার সেই ছোট্ট রানী এখন সুন্দরী যুবতী! মোনা দত্ত আজ কোথায়? অভিনয় থেকে সংসার, কেমন কাটছে তাঁর জীবন
“আমরা মা-ছেলে নই, বন্ধু! একে অপরের হাতে হাত রেখে বড় হয়েছি…” শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে আবেগঘন ছেলে ঝিনুক! মা ও ছেলের বয়সের ফারাক জানলে অবাক হবেন!
স্বাধীনতা দিবসেই লক্ষ্মী এলো ঘরে! পুত্রের পর এবার কন্যা সন্তানের মা হলেন পূজা বন্দ্যোপাধ্যায়! মেয়ের মুখও দেখালেন টলি অভিনেত্রী, কার মত দেখতে হয়েছে তাকে?
CATEGORIES

কলকাতা

পশ্চিমবঙ্গ

ভারত

বিনোদন

খেলা

জ্যোতিষশাস্ত্র

ভাইরাল

FOLLOW US
NEWSLETTER

© 2026 Khabor24x7

Feed

About us

Advertisement

Contact

Privacy policy

T&C

Funding Info

Correction

Disclaimer

Ethics

Fact Checking

  • হোমপেজ
  • নিউজ
    • কলকাতা
    • পশ্চিমবঙ্গ
    • দেশ
    • বিদেশ
    • বাংলাদেশ
    • দেশে বিদেশে
    • ব্যাবসা, বাণিজ্য ও অর্থনীতি
    • প্রযুক্তি
    • অন্যান্য খবর
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
    • অন্যান্য খেলা
  • বিনোদন
  • অফবিট
  • লাইফ স্টাইল
  • জ্যোতিষশাস্ত্র
  • রাশিফল
  • ভাইরাল