কথায় বলে ‘টাকার গাছ’। এবার যেন সেই ‘টাকার গাছের’ই সন্ধান মিলল। জীবনে ভালোভাবে বাঁচতে গেলে, বিলাসবহুল জীবন উপভোগ করতে গেলে টাকা খুবই প্রয়োজন। আর ভাবুন তো, ঠিক সেই সময় যদি আপনার কাছে একটা টাকার গাছ থাকে, তাহলে ব্যাপারটা কেমন হবে!
সোশ্যাল মিডিয়ার যুগে আজকাল কত কিছুই না ভাইরাল হয়! আনাচে-কানাচে লুকিয়ে থাকা কত কিছুই দেখতে পারি। সোশ্যাল মিডিয়ার কারণে কত প্রতিভাই না আমাদের চোখে পড়ে। আর সেই সব ভিডিও ভাইরাল হতে খুব বেশি সময় লাগে না। সম্প্রতি এমনই একটি ভিডিও বেশ ভাইরাল হল।
ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে যে একটি গাছ থেকে ক্রমাগত টাকা বের হচ্ছে। একটি ধারালো অস্ত্র দিয়ে গাছের ছাল ছোলা হচ্ছে। আর সেই গাছ থেকে গাছের ছাল না বেরিয়ে বের হচ্ছে গুচ্ছ গুচ্ছ টাকা। এই ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের।
এই ভিডিও দেখে এক একজন এক একরকমের প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকে লিখেছেন, “ঠিক এইরকম একটি গাছ আমি আমার বাড়িতে বসাতে চাই”। আবার একজন লিখেছেন, “ভিডিওটি সত্যিকারের হলে আমি এখনই পৌঁছে যেতাম”। এই ভিডিওতে লাইক ও কমেন্ট যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
তবে এই ভিডিওটি একটু ভালোভাবে দেখলে বোঝা যাবে যে ভিডিওটি সম্পূর্ণ এডিট করা। কোনও ব্যক্তি যে কারুকাজ করে এডিট করেছেন এই ভিডিওটি। গাছের ছাল ছুললে আসলে টাকা বের হচ্ছে না। ব্যক্তিতি আসলে নিজেই একটি আসল টাকা এমন ভাবে রেখে ভিডিওটি এডিট করেছেন যে নেটিজেনদের মনে হবে যে গাছের ছাল কাটলেই টাকা বেরোচ্ছে। এটি সম্পূর্ণ একটি ফের ভিডিও।





