বিয়েতে বর অথবা বউকে, কখনও খাবার মেনু কার্ড প্রভৃতি অনেকবার ভাইরাল হতে দেখা গেছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা গেল বিয়ের আমন্ত্রণপত্রের কার্ড। সেটি আমন্ত্রণপত্রের কার্ড নাকি ওষুধের পাতা বুঝতে সময় লাগছে আমন্ত্রিতদের।
এঞ্জিলারাসন ও বসন্তকুমারী, তাঁদের বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেছে। সেই মতো আত্মীয় পরিজন, বন্ধু-বান্ধব, সহকর্মী সবার কাছে পৌঁছে দিচ্ছেন বিয়ের কার্ড কিন্তু সেই বিয়ের কার্ডে রয়েছে নতুন চমক বিয়ের কার্ডটি বানানো হয়েছে ওষুধের পাতার আদলে।
বিয়ের কার্ড পুরোটাই লেখা ট্যাবলেটের স্ট্রিপের ওপর। যেভাবে ওষুধের নাম, কোম্পানির নাম লেখা থাকে সেই আদলেই পাত্র-পাত্রীর নাম ও যাবতীয় কিছু লেখা আছে। যা দেশে চমকে গেছে সকলে। দেখে আপনার মনে হবে কোনও ওষুধের পাতা।
সেই বিয়ের কার্ডের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা মজার ছলে অনেক কমেন্ট করেছেন। তবে এই অভিনব উদ্যোগ দেখে বিস্মিত তারা।





