স্বামী অন্য মহিলার সঙ্গে পরকীয়ায় মত্ত, স্বামীকে হাতেনাতে ধরার পর স্ত্রী যা করলেন…..

প্রেমিকাকে নিয়ে বাইকে করে ঘুরতে বেরিয়েছিলেন যুবক। স্ত্রীর হাতে ধরা পড়তেই ঘটল কেলেঙ্কারি। প্রেমিকার সঙ্গে স্বামীকে হাতেনাতে ধরতেই স্বামীকে উত্তম-মদ্ধম দিলেন স্ত্রী। পরকীয়ায় মত্ত স্বামীকে এরপর পুলিশের হাতে তুলে দেন ওই মহিলা।

ঘটনাটি ঘটেছে কানপুরের নাওবাস্তা থানা এলাকায়। জানা গিয়েছে, এদিন নিজের প্রেমিকার সঙ্গে মোটরবাইকে করে হাওয়া খেতে বেরিয়েছিলেন এক যুবক। কিন্তু পথে যে তিনি স্ত্রীর হাতে ধরা পড়বেন, তা স্বপ্নেও ভাবতে পারেননি স্বামী।  

মহিলা জানান যে বেশ কিছুদিন ধরেই স্বামীর চাল চলনে সন্দেহ হচ্ছিল তাঁর। আসল সত্যিটা জানার জন্য এদিন স্বামীর পিছু নিয়েছিলেন তিনি। এদিকে স্ত্রীর এই গোয়েন্দাগিরির কথা ঘুণাক্ষরেও টের পান নি স্বামী। প্রেমিকাকে নিয়ে বাইকে করে ঘুরতে বেরোতেই পড়লেন স্ত্রীর সামনে। এরপরই জোটে রাম ঠ্যাঙানি।

মহিলার অভিযোগ, তাঁর সন্দেহ ছিল যে দীর্ঘদিন ধরেই তাঁর স্বামী পরকীয়ায় মত্ত। তাঁকে প্রতারণা করছেন তাঁর স্বামী। কিন্তু উপযুক্ত প্রমাণ না পাওয়ায় কিছুই করতে পারছিলেন না তিনি। এবার স্বামীর বিরুদ্ধে প্রমাণ পেয়ে কার্যত রণমূর্তি ধারণ করেন স্ত্রী। ওই মহিলার সঙ্গে ছিল তাঁর গোটা পরিবার। বাড়ির ছেলের এমন কর্মকাণ্ডে মাথা হেঁট পরিবারের।

এদিন স্বামীকে হাতেনাতে ধরে মারধর শুরু করেন মহিলা। স্বামীকে উপযুক্ত শিক্ষা দিতে সোজা তাঁকে নিয়ে যান থানায়। প্রেমিকা সমেত ওই যুবককে আটক করে পুলিশ। কিন্তু মহিলার অভিযোগ, প্রতারণার জন্য স্বামীকে শাস্তি দেওয়ার বদলে নিজেদের মধ্যে এই মামলার নিষ্পত্তি করে নিতে বলে পুলিশ। এই ঘটনায় পুলিশের কোনও বক্তব্য যদিও মেলেনি।

RELATED Articles