বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সহজ পন্থা হল আজগুবি, উদ্ভট কোনও কাজকর্ম করা। সেই অদ্ভুত কাজকর্ম দেখে নেটিজেনরা নানান কমেন্ট করলেই তা ভাইরাল। এখন রান্না নিয়েও নানান পরীক্ষানিরীক্ষা চলে সোশ্যাল মিডিয়ায়। নানান উপকরণ দিয়ে সেই খাবার বানানো দেখলে তা খাওয়ার চেয়ে বেশি যেন বিতৃষ্ণা জন্মায় সেই খাবারের প্রতি। এবার তেমনই এক রেসিপি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।
স্বাস্থ্যের জন্য আপেল খুবই উপকারী। চিকিৎসকরাও পরামর্শ দেন প্রতিদিন আপেল খাওয়ার জন্য। সাধারণত আপেল কেউ কেটে বা অনেকেই আবার গোটা আপেল কামড়ে খেতে পছন্দ করেন। কিন্তু তা বলে আপেলের তরকারি? সেই তরকারি আবার খাওয়া হচ্ছে রুটি বা পাউরুটি সহযোগে। হ্যাঁ, এই মিষ্টি ফল দিয়েই এবার তৈরি হল ঝাল ঝাল তরকারি। সেই ভিডিও দেখে কার্যত হতবাক নেটবাসী।
কী ঘটেছে ঘটনাটি?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। তাতে দেখা গিয়েছে আপেল দিয়ে তৈরি ঝাল ঝাল তরকারির রেসিপি। মানে ফলকে সবজি বানিয়ে তরকারি করে ফেললেন এক মহিলা। তা আবার খেয়েও নিলেন পাউরুটির সঙ্গে। ঠিক যেন পাউরুটি আর আলুর দম খাচ্ছেন।
কী দেখা যাচ্ছে ভিডিওতে?
ভাইরাল ওই ভিডিওতে দেখা গিয়েছে, শাড়ি পরা মধ্যবয়স্ক মহিলা প্রথমে গোটা আপেলগুলিকে তেলে ভেজে তুলে রাখেন। তারপর আপেলের বোটার অংশটি বাদ দেন। এরপর নানান উপকরণ দিয়ে তৈরি একটি পুর বানিয়ে তা আপেলের মধ্যে ঢুকিয়ে দেন। এরপর রান্নায় পেঁয়াজ, টমোটো-সহ একাধিক মশলা ব্যবহার করে তা কষিয়ে পুর ভরা আপেলগুলি ওই মশলায় দিয়ে কষাতে থাকেন। রান্না সম্পূর্ণ হলে দেখা যায় আলুর দমের মতোই মাখামাখা আপেলের সবজি তৈরি। একটি পাত্রে পাউরুটির সঙ্গে ওই সবজি বেড়ে দিতেও দেখা যায় মহিলাকে।
https://twitter.com/MFuturewala/status/1718508793896861889?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1718508793896861889%7Ctwgr%5Eab79d1082632c3ca59e654b5ebd34d7ce6b05459%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Foffbeat%2Fvideo-of-apple-sabzi-has-gone-viral-in-internet%2F
মিষ্টি ফলকে এভাবে সবজি বানিয়ে তরকারি করা দেখে হতবাক নেটবাসী। যদিও এই ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে। নানান মন্তব্য উড়ে এসেছে এই ভিডিওতে। কেউ কেউ বলেছেন, ভালো চেষ্টা, তো কেউ আবার লিখেছেন, “এরপর আঙুর, কমলালেবু, পেয়ারা কিছুই বাদ যাবে না। সবজি বাদ দিয়ে এবার ফল দিয়েই হবে তরকারি”।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার