হৃত্বিক রোশনের গানে জমিয়ে নাচছেন মহিলা, ‘ডান্সিং বউদি’র বিন্দাস নাচে মজেছে নেটদুনিয়া, না দেখলেই মিস

সোশ্যাল মিডিয়ার কারণে নিত্যদিন কত কিছুই না ভাইরাল হয়। আর এই ভাইরাল ভিডিও বা ছবির কারণে নানান মানুষই জনপ্রিয় হয়ে ওঠেন। আজকাল আমরা নেটদুনিয়ায় এত সময় কাটাই যে নানান ধরণের ভিডিও আমাদের চোখে পড়ে।

বিয়েবাড়িতে একটু আধটু নাচের সুযোগ পেলে কেউ সহজে ছাড়তে চান না। অনেকে আবার স্রোতে গা ভাসিয়ে দিয়ে ইয়ত্তাই খুঁজে পান না। আর এই ভিডিও নেট মাধ্যমে সহজেই ভাইরাল হয়ে যায়। এর আগে গোবিন্দার গানে নেচে তুমুল ভাইরাল হয়েছিলেন ‘ডান্সিং আঙ্কল’। আর এবার ভাইরাল হলেন ‘ডান্সিং বউদি’।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে কমলা শাড়ি পরা এক মহিলাকে নাচতে দেখা গিয়েছে। এ যেমন-তেমন নাচ হয়। বলতে গেলে এক্কেবারে বিন্দাস নাচ। কখনও হাঁটু মুড়ে বসে, কখনও মাটিতে লুটিয়ে পড়ে, তো কখনও আবার লাফালাফি করে নেচে চলেছেন ওই মহিলা। ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘ব্যাং ব্যাং’ ছবির টাইটেল ট্র্যাক।

২০১৪ সালে মুক্তি পায় হৃত্বিক রোশন ও ক্যাটরিনা কাইফ অভিনীত ছবি ‘ব্যাং ব্যাং’। বিশাল-শেখরের সুরে ছবির এই টাইটেল ট্র্যাকটি গেয়েছিলেন বিন্নি দয়াল ও নীতি মোহন। সেই বছর এই গানটি বেশ হিট হয়েছিল। ক্যাটরিনার সঙ্গে ছন্দ মিলিয়ে নেচেছিলেন হৃত্বিক। অবশ্য হৃত্বিকের সেই নাচ এই ‘ডান্সিং বউদি’র এই নাচের কাছে বোধহয় কিছুই নয়।

এই মহিলার পরিচয় জানা যায়নি। তবে তাঁর এই নাচের ভিডিও দেখে হাসিতে পেট ফাটার জোগাড় নেটবাসীদের। কেউ কেউ আবার ঠাট্টার ছলে ওই মহিলাকে একটু আস্তে নাচার পরামর্শ দিয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

তবে এই ভিডিও দেখে অনেকেই ওই মহিলার প্রশংসাও করেছেন। অনেকের মতেই এমন নাচতে গেলে প্রচুর আত্মবিশ্বাসের প্রয়োজন। অনেকেই আবার হৃত্বিক রোশনকে এই নাচ দেখার পরামর্শ দিয়েছেন।

সোশ্যাল মিডিয়ার জন্য ‘ডান্সিং আঙ্কল’ হিসেবে জনপ্রিয়তা পান সঞ্জীব শ্রীবাস্তব। গোবিন্দাকেই নকল করে তাঁর নাচ ভাইরাল হয়। তবে ডান্সিং আঙ্কল যে স্বতঃস্ফূর্ততার সঙ্গে নেচেছিলেন, তা দেখে নাকি গোবিন্দাও লজ্জা পাবেন এমনটাই মত ছিল নেটিজেনদের। নিজের এই নাচের সৌজন্যেই ‘গুরু’ গোবিন্দার দেখা পান সঞ্জীব। মাধুরী দীক্ষিতের শো ডান্সিং দিওয়ানে-তেই দেখা প্রিয় তারকার সঙ্গে তাঁর দেখা হয় ‘ডান্সিং আঙ্কেল’এর। এবার নিজের এই নাচের দৌলতে ‘বিন্দাস বউদি’ হৃত্বিক রোশনের দেখা পান কী না, এখন সেটাই দেখার।

RELATED Articles