“আমার ব্যাপারে এত বাজে কথা তুমি কেন বলো বলো তো?”, সকলের সামনে প্রকাশ্যে যশের ওপর রাগে ফেটে পড়লেন নুসরাত

অবশেষে দেখতে দেখতে সেই দিনটা চলে এল নুসরাত এবং যশের ভক্তদের কাছে। বর্তমানে একজন সাংসদ,একজন মা এবং একজন অভিনেত্রীর পাশাপাশি একটি নতুন ভূমিকায় দেখা যাচ্ছে নুসরাত জাহান কে। তিনি এখন ইশক এফএম-এর হয়ে একটি রেডিও শো সঞ্চালনা করছেন। সেই সময়ের নাম ইশক উইথ নুসরাত। আর প্রথমবার এই শোয়ে যশের মুখোমুখি হতে চলেছেন নুসরাত।

সম্প্রতি এই শোয়ের একটি প্রোমো সকলের সামনে দেখা গেছে যেখানে নুসরাত জাহান যশ দাশগুপ্তকে হাসিমুখে কত কথা বলতে শোনা গেল। একসময় তো পালানোর কথাও উঠল। নুসরাত জাহান কে বলতে শোনা গেল যশ দাশগুপ্ত তার একমাত্র চয়েজ!

 

View this post on Instagram

 

A post shared by Ishq (@ishq.fm)

কয়েক সেকেন্ডের প্রোমো এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। নিজেদের মধ্যে একটু হাসি মশকরা করেন যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান। যশ বললেন যে, এটা কিভাবে হলো? তুমি বললে যে আমরা পালিয়ে গিয়ে ছিলাম। তাতে নুসরাত বলছেন যে হ্যাঁ ঠিক আছে আমরা পালিয়ে গেছিলাম। তারপরেই নুসরাত যশ এর কাছে অভিযোগ করেন যে আরে তুমি আমাদের ব্যাপারে ভালো কিছু বলো, সারাক্ষণ বাজে কথা বলে যাচ্ছ।তখন যশ দাশগুপ্ত তার উত্তরে বলেন যে লোকেরাই আমাদের ব্যাপারে ভালো কিছু বলে না তো আমি কী বলবো?

এরপরে নিজের ভালোবাসা যশ এর জন্য জাহির করেন নুসরাত। সকলের সামনে বলেই ফেলেন যে তোমাকে আমি ভালোবেসেছি বাকিটা ইতিহাস। তাই দিল থাম কে বৈঠিয়ে, আর কয়েকদিন পরেই জানা যাবে যশ নুসরাতের প্রেমের সকল কাহিনী।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর