নারদ মামলায় হাইকোর্টের শুনানিতে স্থগিতাদেশের আর্জি সিবিআইয়ের, দ্বারস্থ সুপ্রিম কোর্টের

আজ, সোমবার, কলকাতা হাইকোর্টের উচ্চতর বেঞ্চে নারদ মামলার শুনানি হওয়ার কথা। কিন্তু এর আগেই সেই বেঞ্চ গঠনের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আজ হাইকরতেব্জে শুনানি হওয়ার কথা রয়েছে, তার উপরও স্থগিতাদেশের আর্জি জানিয়েছে সিবিআই।

গত সোমবার নারদ কাণ্ডে ফিরহাদ হাকিম, মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই। তবে এদিন নিম্নতর আদালতে তাদের জামিন মঞ্জুর হয়। কিন্তু এদিন রাতেই কলকাতা হাইকোর্ট এই জামিনের উপর স্থগিতাদেশ জারি করে।

এরপর গত বুধবারের শুনানিতেও কোনও মাভ হয় না। এরপর শুক্রবার জোড়া আবেদনের শুনানিতে চার নেতামন্ত্রীর জামিনের বিষয়ে ভিন্নমত পোষণ করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এবং ডিভিশন বেঞ্চের অপর সদস্য তথা বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। চার নেতামন্ত্রীকে গৃহবন্দি করার নির্দেশ দেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। কিন্তু অন্যদিকে, জামিনের পক্ষে ছিলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। এক মত পোষণ না করতে পারায় নারদ মামলা যায় কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে।

আজ, সোমবার সেই মামলার শুনানি হওয়ার কথা আছে। যে বেঞ্চে আছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি সৌমেন সেন।

তবে সূত্রের খবর অনুযায়ী, এই শুনানির আগেই গতকাল, রবিবার রাতে অনলাইনে সুপ্রিম কোর্টে আবেদন জানায় সিবিআই। সোমবার যাতে শুনানিতে স্থগিতাদেশ জারি করা হয়, এমনটাই আবেদন জানানো হয়েছে।

আরও পড়ুন- নারদ কাণ্ডের সূত্র টেনে রাজ্যপালকে ‘রক্তচোষা’, ‘সংবিধানের কসাই’ বলে তীব্র তোপ দাগলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় 

সিবিআইয়ের এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সিবিআইয়ের এই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়ার বিষয়টির তীব্র বিরোধিতা করেছেন তিনি।

RELATED Articles