লাভ জিহাদকে প্রশ্রয় ধারাবাহিকে, ধর্মীয় ভাবাবেগে আঘাত, ‘খড়কুটো’ নিয়ে বিতর্ক তুঙ্গে, বয়কটের ডাক

টেলিভিশনের পর্দায় নানান ধারাবাহিক হলেও, ‘খড়কুটো’ ধারাবাহিকটি দর্শকের বিশেষ পছন্দের। গুনগুন ও সৌজন্যের মিষ্টি প্রেম, খুনসুটি, ঝগড়া, এটাই এই ধারাবাহিকের ইউএসপি। এমনও সময় ছিল, যখন এই ধারাবাহিক লাগাতার টিআরপির তালিকায় প্রথম স্থান দখল করেছে। কিন্তু হঠাৎ ছন্দপতন।

কিছুদিন ধরেই দেখা যাচ্ছে এই ধারাবাহিক টিআরপির তালিকায় ক্রমশ নীচের দিকে নামছে। কিছুদিন ধরেই অবশ্য দর্শকদের অভিজগবছিল, কেন গুনগুন ও সৌজন্যের রোম্যান্স দেখানো হচ্ছে না, ক্রমশ কেন সিরিয়াস কেন হয়ে যাচ্ছে ধারাবাহিক। কিন্তু এবার যেটা হল, সেটা অন্য কারণ।

আরও পড়ুন- ভোটে জিতে ঘরছাড়া হিরণ, বিলাসবহুল জীবন ছেড়ে আশ্রমে দিন কাটাচ্ছেন নয়া বিধায়ক

আসলে, বেশ কিছুদিন হল এই ধারাবাহিকে আগমন ঘটেছে এক আগন্তুকের, নাম আদিল। সেই আদিলের আসল পরিচয় নিয়ে মুখার্জী পরিবারের সকলের বেশ সংশয় রয়েছে। এদিকে, পটকা বলেছে সে তাঁর এক সহকর্মীর ছেলে।

কিন্তু আদিলের আসল পরিচয় হল সে মুখার্জী পরিবারের বড় মেয়ে মুনিয়ার ছেলে। এই মুনিয়াই এক মুসলিম ছেলেকে বিয়ে করে বাড়িছাড়া হয়। এই কথা এখনও পর্যন্ত পরিবারের কেউ জানে না যে আদিল সেই মুনিয়ারই ছেলে। শুধুমাত্র জানে গুনগুন।

তবে আদিল যে মুসলিম তা জানার পর মুখার্জী পরিবারের বয়োজ্যেষ্ঠদের মুখের প্রতিক্রিয়া যা ছিল, তা দেখার মতো। এবার দর্শকেরও মত, এই ধারাবাহিকে লাভ জিহাদকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। এর জেরে কিছু মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হচ্ছে। এই কারণে অবিলম্বে এই ধারাবাহিক বয়কটের ডাকও দেওয়া হয়েছে।

আবার এদিকে, আদিলের আগমনে গুনগুন ও সৌজন্যের সম্পর্কেও চিড় ধরতে শুরু করেছে। আর আদিলের সঙ্গে গুনগুনের বেশি মেলামেশি বাড়ির সকলেও ভালোভাবে নিচ্ছে না।

রাত পর্যন্ত আদিলের সঙ্গে ঘুরতে যাওয়া বা আদিকের ঘরে গিয়ে গল্পগুজব করা, একেবারেই মেনে নিতে পারছে না সৌজন্য। গুনগুনকে অপমানও করে ফেলছে সে।

আরও পড়ুন- ছোট্ট আমায়রার সঙ্গে দুষ্টুমিতে মাতলেন দেব, বিরক্ত হয়ে অভিনেতার দিকে তেড়ে এল মিষ্টি খুদে 

এক নতুন প্রোমোতে দেখা যাচ্ছে যে গুনগুন বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই দেখে পটকা আর চুপ করে থাকতে না পেরে সকলকে জানিয়ে দেয় যে আদিল আসলে মুনিয়ার ছেলে। এই শুনে সকলে স্তম্ভিত। নিজের ভুল বুঝতে পেরে গুনগুনকে কী ফিরিয়ে আনতে পারবে সৌজন্য, আর এর জেরে কী ধারাবাহিকের টিআরপি ফের চাঙ্গা হবে, এখন সেটাই দেখার।

আরও অন্যান্য খবর