বিনীত গোয়েলের বিরুদ্ধে রাজ্যই পদক্ষেপ করতে পারবে, আর জি কাণ্ড নিয়ে জানাল কেন্দ্র, বড় বিপদের মুখে প্রাক্তন পুলিশ কমিশনার!

কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করার আর্জি জানানো হয়েছিল। এবার সেই মামলায় কেন্দ্র সরকারের তরফে হাইকোর্টে জানানো হল, রাজ্যই পারবে প্রাক্তন পুলিশ কমিশনারের বিরুদ্ধে পদক্ষেপ করতে।

আর জি করের তরুণী চিকিৎসকদের ধর্ষণ-খুনের ঘটনার পর বারবার নির্যাতিতার নাম উচ্চারণ করেছিলেন তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। নির্যাতিতার নাম প্রকাশের অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন আইনজীবী অনামিকা পাণ্ডে।

বিনীত গোয়েলের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদন জানানো হয়েছিল। এই মামলার গত শুনানিতে আদালতের তরফে জানানো হয়, সুপ্রিম কোর্টে আর জি করের মূল মামলার বিচার চলছে। সেখানেই বিষয়টি জানানোর কথা বলেছিল প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

এই বিষয়ে নোটিশ ইস্যু করার নির্দেশ দেওয়া হয়েছিল প্রধান বিচারপতির বেঞ্চের তরফে। সেই মামলাতেই কেন্দ্র আদালতে জানাল, যে আইপিএস যে রাজ্যে কর্মরত, সেই রাজ্যই সংশ্লিষ্ট আইপিএসের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে। অর্থাৎ বিনীত গোয়েলের বিরুদ্ধে রাজ্যই পারে পদক্ষেপ করতে, এমনটাই জানাল কেন্দ্র।  

আরও পড়ুনঃ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে মুক্তি দিল আদালত, হঠাৎ কেন এই সিদ্ধান্ত? 

আদালতে কেন্দ্রের তরফে জানানো হয়, “আর জি করকাণ্ডে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে রাজ্যই। যে আইপিএস অফিসার যে রাজ্যে কর্মরত, সেই রাজ্য সরকারই তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের দায়ে পদক্ষেপ করতে পারে। যদি রাজ্য সরকার কোন পদক্ষেপ না নেয়, সেক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে অভিযোগ করা যায়”। এই মামলায় যাতে কেন্দ্রকে বাদ দেওয়া হয়, তাও কেন্দ্রের তরফে স্পষ্ট জানানো হয়েছে।

আরও অন্যান্য খবর