নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। তবে এবার তাঁর মুক্তি মঞ্জুর করল বিশেষ আদালত। কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত?
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই সময় তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে প্রায় ৫০ কোটি টাকা ও প্রচুর সোনা উদ্ধার করে ইডি। এরপর গ্রেফতার হন তিনিও। সেই থেকেই তিনি জেলবন্দি।
জেলবন্দি অবস্থায় আড়াই বছর কেটে গিয়েছে। ইডি ছাড়াও এই শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় তদন্ত করছে সিবিআই। পার্থ ও অর্পিতা এখনও জেলে বন্দি রয়েছেন। তাদের বিরুদ্ধে এখনও বিচার চলছে আদালতে। একাধিকবার জামিনের আবেদন করলেও তা খারিজ হয়ে গিয়েছে। তবে এবার মুক্তি পেলেন অর্পিতা। হঠাৎ কেন তাঁর মুক্তির নির্দেশ দিল আদালত?
আরও পড়ুনঃ ভয়ঙ্কর কাণ্ড! জঙ্গি হানা ভিক্টোরিয়া মেমোরিয়ালে, ভিআইপিকে বন্দি, রুদ্ধশ্বাস অভিযান সেনা জওয়ানদের, চলল গুলিও, তারপর…
জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন অর্পিতা মুখোপাধ্যায়ের মা। বেলঘরিয়ায় থাকতেন তিনি। গতকাল, বুধবার রাতে বাড়িতেই মৃত্যু হয়েছে তাঁর। আর সেই কারণেই বিশেষ আদালত মুক্তির নির্দেশ দিল অর্পিতাকে।
মায়ের অন্ত্যেষ্টি ও পারলৌকিক ক্রিয়ায় যোগদানের জন্য অর্পিতা মুখোপাধ্যায়ের মুক্তি মঞ্জুর করেছে বিশেষ আদালত। তবে প্যারোলে মুক্তি হয়েছে তাঁর। ৫ দিনের জন্য অর্পিতাকে প্যারোলে মুক্তি দিয়েছে বিশেষ আদালত। ৫ দিন পর ফের জেলে ফিরবেন পার্থ-ঘনিষ্ঠ বান্ধবী।





