বঙ্গ রাজনীতির চাণক্য তিনি, জানেন কি মুকুল রায়ের সম্পত্তির পরিমাণ?

পশ্চিমবঙ্গের রাজনীতির ময়দানে সর্বদা এক গুরুত্বপূর্ণ নাম মুকুল রায়। বঙ্গ রাজনীতির সংগঠন তার হাতের তালুর মতই চেনা, রাজনৈতিক বিশেষজ্ঞরা তাকে “চাণক্য” বলেই অভিহিত করেন।

একদা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরে নাম লেখান। তারপর থেকেই তৃণমূল ছেড়ে একের পর এক নেতা বি জে পি শিবিরে যোগ দেন। ফের ১১ই জুন তৃণমূল শিবিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে প্রত্যাবর্তন করেন তিনি।

একুশেল বিধানসভা নির্বাচনে বি জে পি থেকে কৃষ্ণ নগর উত্তরের প্রার্থী ছিলেন তিনি । নির্বাচনী নিয়ম মেনে তিনি তিনি মনোনয়ন পত্র এবং হলফনামা জমা দেন। এই হলফনামা থেকে জানা যাচ্ছে মুকুল রায়ের সম্পত্তির হিসাব এবং তার শিক্ষার মূল্যায়ন।

মনোনয়নপত্র জমা দেবার সময় তিনি বলেন বর্তমানে তার কাছে নগদ অর্থের পরিমাণ ৩৫ হাজার ৭৫২ টাকা এবং তার স্ত্রীর হাতে নগদ অর্থ ৬৫ হাজার ৭৫৯ টাকা। শেষ আর্থিক বর্ষে মুকুল দম্পতির আয় ৪ লক্ষ ৪৪ হাজার টাকা এবং ৫ লক্ষ ৮৬ হাজার ২৮১ টাকা। ব্যাংক এবং অন্যান্য বিমা আমানত সহ মুকুল রায়ের অর্থের পরিমাণ ৮ লক্ষ ৮০ হাজার ১৩১.২২ টাকা এবং তার স্ত্রীর অর্থ ১৩ লক্ষ ৩৬ হাজার ২৭৮.৯৬ টাকা। khএর মধ্যে অবশ্য তার স্ত্রীর ১০৭.৬৬ গ্রাম ওজনের সোনার গহনা আছে। তার নিজের নামে কোনো জায়গা জমি না থাকলেও তার স্ত্রী নামে উত্তর ২৪ পরগনায় রয়েছে ২৫৭০ স্কয়ার ফিটের একটি জমি যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ১৫লক্ষ্য টাকা।এছাড়া কাঁচরাপাড়ায় ওনার ১৪০০ স্কোয়ার ফিটের নিজস্ব বসত বাড়ি আছে ।

এছাড়া মুকুল রায়ের নামে কোনো গাড়ি অথবা আর কোনো সম্পত্তি নেই। তাদের আয়ের উৎস পেনশন এবং স্ত্রী আয় ব্যবসা থেকেই হয়। বাংলার চাণক্য মুকুল রায়ের আর্থিক সম্পত্তির হিসাব নির্বাচনী হলফনামা থেকেই জানা যাচ্ছে। হলফনামায় জানা যাচ্ছে মুকুল রায় শিক্ষাগত যোগ্যতা ২০০৬ সালে মাদুরাই কামরাজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পূর্ণ করেন। যদিও এসবের মধ্যেই হলফনামায় উল্লেখ করেছেন তার নামে ১৯টি মামলা আছে।

RELATED Articles