Accid*ent : ভোরের রাস্তায় ভয়াবহ দু*র্ঘটনা! বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃ*ত্যু অন্তত ২০, আহত বহু!

ভোরের আলো ফোটার আগেই ভয়াবহ দৃশ্য। নিস্তব্ধ রাস্তাজুড়ে ছড়িয়ে ছিল চূর্ণবিচূর্ণ লোহার টুকরো, ভাঙা কাচ, আর মানুষের আর্তনাদ। সকাল সকাল যারা রাস্তায় বেরিয়েছিলেন, তাঁদের অনেকেই বুঝে উঠতে পারেননি কী ঘটেছে। কয়েক মুহূর্ত পরেই স্পষ্ট হয়—এটা কোনো সাধারণ দুর্ঘটনা নয়, প্রাণহানির বিভীষিকাময় এক ভয়াবহ ঘটনা। প্রত্যক্ষদর্শীদের বয়ানে, সংঘর্ষের শব্দে কেঁপে ওঠে চারপাশ।

প্রাথমিকভাবে জানা যায়, একটি যাত্রীবোঝাই সরকারি বাস ও একটি ট্রাক মুখোমুখি ধাক্কা খায়। সংঘর্ষের অভিঘাত এতটাই প্রবল ছিল যে, দু’টি গাড়ির সামনের অংশ মুহূর্তে দুমড়ে-মুচড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার পর রাস্তা জুড়ে ছড়িয়ে ছিল রক্ত ও ধ্বংসাবশেষ। আহতদের আর্তনাদে থমকে যায় আশপাশের এলাকা। খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা ছুটে যান উদ্ধারকাজে।

ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার শেভেল্লা থানার আওতাধীন খানাপুর গেটের কাছে। সোমবার ভোরে রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশনের একটি বাস তাণ্ডুর থেকে চেভেল্লার দিকে যাচ্ছিল। বাসটিতে ছিলেন প্রায় ৫০ জন যাত্রী। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে চেভেল্লা মুখী পাথর বোঝাই একটি ট্রাক আসে, যা ভুল লেন দিয়ে চলছিল বলে জানা গেছে। দু’টি যানবাহনের মুখোমুখি সংঘর্ষেই ঘটে বিপর্যয়।

এখনও পর্যন্ত অন্তত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন আরও ১০ জনের বেশি। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও দমকল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। স্থানীয়রাও এগিয়ে এসে আটকে পড়া যাত্রীদের বের করতে সাহায্য করেন। সংঘর্ষের তীব্রতায় অনেক যাত্রী এখনও গাড়ির চূর্ণ অংশের নিচে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছে উদ্ধারকারী দল।

আরও পড়ুনঃ Astrology: নভেম্বরে অর্থ ও কেরিয়ারে ভাগ্যবান ৫ রাশি, আপনার অবস্থান জানেন?

এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে X-এ জানানো হয়েছে, নিহতদের পরিবার ও আহতদের পাশে থাকবে রাজ্য সরকার। ইতিমধ্যে মুখ্য সচিব ও ডিজিপিকে নির্দেশ দেওয়া হয়েছে আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অতিরিক্ত গতি ও ঘন কুয়াশার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে ঠিক কী কারণে ট্রাকটি ভুল লেনে ঢুকেছিল, তা জানতে তদন্ত চলছে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles