‘কিছু সিদ্ধান্ত ঠিক হয়নি, আক্ষেপ আছে’, শুভশ্রীর জন্য কি তবে আজ‌ও বুক চিনচিন করে দেবের? বিয়ে-পরিবারের প্রসঙ্গ উঠতেই অকপট নায়ক, কী বললেন তিনি?

দেবকে সাধারণত নিজের সিদ্ধান্ত নিয়ে বেশ আত্মবিশ্বাসী হিসেবেই দেখা যায়। অভিনয়, প্রযোজনা থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, একাধিক ক্ষেত্রেই নিজের মতো করে পথ বেছে নিয়েছেন তিনি। তবে এবার নিজের জীবনের কিছু সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন অভিনেতা। ‘দাদাগিরি’র মঞ্চে বিয়ে ও পরিবার নিয়ে কথা বলতে গিয়ে দেব জানান, জীবনের কিছু সিদ্ধান্ত হয়তো তিনি আরও একটু ভেবেচিন্তে নিতে পারতেন। সেই কথাতেই সামনে আসে তাঁর ব্যক্তিগত জীবনের এক অন্য দিক।

অনুষ্ঠানে দেবকে প্রশ্ন করা হয়, জীবনে এমন কোনও সিদ্ধান্ত রয়েছে কি না, যেগুলি এখন ফিরে তাকালে অন্যভাবে নিতে ইচ্ছে করে? সেই প্রশ্নের উত্তরে অভিনেতা জানান, এমন কিছু সিদ্ধান্ত রয়েছে, যেগুলি ঠিক ছিল না বলেই তাঁর মনে হয়। তবে সেই সিদ্ধান্তগুলির জন্য নিজেকে দোষারোপ করে বসে থাকতে চান না তিনি। বরং অতীতের অভিজ্ঞতা থেকেই শিক্ষা নেওয়ার কথা বলেন দেব। তাঁর কথায়, জীবনে যা ঘটে গিয়েছে, তা বদলানো সম্ভব নয়। তাই সেই অভিজ্ঞতাগুলিকে সঙ্গে নিয়েই সামনে এগিয়ে যেতে হয়।

বিয়ের প্রসঙ্গ উঠতেই দেবের ব্যক্তিগত জীবন নিয়েও ফের আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরেই অভিনেতার বিয়ে কবে, তাঁর জীবনে পরিবার নিয়ে কী পরিকল্পনা রয়েছে, তা নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল রয়েছে। যদিও নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে খুব বেশি প্রকাশ্যে কথা বলতে দেখা যায় না তাঁকে। এবারও সরাসরি কোনও নির্দিষ্ট সিদ্ধান্ত বা ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানাননি অভিনেতা। তবে তাঁর বক্তব্য থেকে বোঝা যায়, জীবনের পুরনো কিছু সিদ্ধান্ত নিয়ে এখন ফিরে তাকালে তাঁর মনে নানা ভাবনা তৈরি হয়।

আরও পড়ুন: জবর ব্যাপার! দেব-শুভশ্রীকে প্রশ্ন করার সুযোগ, চমকে দিতে পারলেই মিলবে হাতে গরম বিশেষ পুরস্কার!

দেবের এই মন্তব্য এমন সময়ে সামনে এসেছে, যখন তাঁর নতুন ছবি ‘দেশু৭’ নিয়েও ব্যস্ততা তুঙ্গে। ছবিতে দেবের সঙ্গে রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রজতাভ দত্ত-সহ আরও অনেকে। সম্প্রতি ছবির প্রচারে দেব জানিয়েছিলেন, ছবিটি তৈরি করার সময় নানা পরিস্থিতির কথা মাথায় রেখে তিনি বিকল্প পরিকল্পনাও তৈরি রেখেছিলেন। এমনকি প্রয়োজন হলে অন্য শহরে গিয়ে শুটিং করার প্রস্তুতিও ছিল তাঁর। কাজের ক্ষেত্রে নিজের সিদ্ধান্তে অটল থাকার পাশাপাশি ব্যক্তিগত জীবনের কিছু সিদ্ধান্ত নিয়ে এবার আক্ষেপের কথাও জানালেন অভিনেতা।

সব মিলিয়ে ‘দাদাগিরি’র মঞ্চে দেবের এই স্বীকারোক্তি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। কোন সিদ্ধান্তের কথা তিনি ইঙ্গিত করে বলেছেন, তা অবশ্য স্পষ্ট করে জানাননি অভিনেতা। তবে অতীতের কিছু সিদ্ধান্ত নিয়ে তাঁর মনে আক্ষেপ রয়েছে, এই কথাই প্রকাশ্যে জানিয়েছেন তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণত সংযত থাকা দেবের মুখে এমন মন্তব্য তাই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

আরও অন্যান্য খবর