নেটিজেনদের মোক্ষম জবাব, ‘আলু থালু’ পোজে ফের ‘ভাগবত গীতা’-এর সামনে দেবলীনা

কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়াতে নিজের একটি শাড়ি পরা ছবি পোস্ট করেছিলেন দেবলীনা। ছবিতে শাড়ির আঁচল ঠিক করা অবস্থায় পোজ দেন তিনি। তার ঠিক পিছনেই ছিল ভগবত গীতার সারাংশের একটি ছবি। এই ছবি দেখে নিন্দার ঝড় উপচে দিয়েছিল নেট দুনিয়া। একজন এই ছবিতে লেখেন যে, দেবলীনার লজ্জা লাগা উচিত, গীতার ছবির সামনে দাঁড়িয়ে এভাবে তিনি ছবি তুলেছে। এমনকি তিনি এও বলেন যে, এই কাজ করে আসলেই তিনি ভাগবত গীতার অপমান করেছেন। দেবলীনাও ছেড়ে দেওয়ার পাত্রী নন। এই লেখার কঠোর জবাব দিয়ে বলেন যে তিনি ভগবত গীতার কোনও অপমান করেছেন বলে তিনি মনে করেন না, তিনি যে কোনও জায়গাতেই ছবি তুলতে পারেন, এর সঙ্গে কোনও কিছুকে অপমানের কোনও সম্পর্ক নেই।

 

View this post on Instagram

 

Banglaye we call this ‘Aloo-Thaloo’🙈 #bengali #bangalimeye #bangaliana #lokkhipujo #pujoisnotoveryet

A post shared by Devlina Kumar (@devlinakumar) on

এবার ফের একবার নিন্দুকদের মুখ বন্ধ করতে সেই ঘটনারই রেশ টানলেন দেবলীনা। একই শাড়ি পরে, সেই ‘ভাগবত গীতা’-এর সামনে দাঁড়িয়েই ফের একবার ছবি তুললেন তিনি। ক্যাপশন দিলেন ‘বাংলায় আমরা বলি আলু-থালু’। এবারেও সেই অপ্রকৃতস্থ অবস্থায় আলু থালু পোজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। তবে ঘটনার পুনরাবৃত্তি আর হয়নি। এবার আর কেউ তার এই ছবি নিয়ে কোনও খারাপ মন্তব্য করার সাহস পাননি। বরং, নেটিজেনদের থেকে এই ছবির জন্য বেশ প্রশংসা কুড়িয়েছেন দেবলীনা।

তার সঙ্গে যেন ট্রোলারদের এক অদ্ভুত সম্পর্ক। তবে অন্য তারকাদের মতো তিনি নিজের নিন্দুকদের এড়িয়ে যান না, বর্ং এগিয়ে এসে করা জবাব দেন। কিছুদিন আগে ইনস্টাগ্রামে সাদা কালো পোশাকে একটি ছবি পোস্ট করেন দেবলীনা। সেখানে নিজের লুককে মারভেলের চরিত্র ‘ব্ল্যাক উইডো’-এর সঙ্গে তুলনা করেন তিনি। এই ছবি দেখেই একজন কমেন্ট করে বসেন বসেন যে “বিয়ের আগেই বিধবা”। এই মন্তব্যতেই রেগে যান তিনি। তিনিও পাল্টা কমেন্ট করেন যে, “আগে গিয়ে গুগলে সার্চ করে আসুন”। যদিও পরে সেই নেটিজেন জানায় যে তিনি নাকি ঠাট্টা করছিলেন।

এছাড়াও, কিছুদিন আগেও উত্তমকুমারের বাড়ির লক্ষ্মীপুজোর একটি ছবি শেয়ার করেন দেবলীনা। সেখানে লক্ষ্মী ঠাকুরের সামনে তাকে আর গৌরবকে একসঙ্গে ছবি তুলতে দেখা গেছে। এই ছবি দেখে অনেকেই জিজ্ঞেস করেন যে লক্ষ্মী ঠাকুর ট্যাঁরা কেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন যে, “প্রচলিত আছে এরকমই। সঠিক যুক্তিটা জানিনা। যেমন লক্ষ্মী মায়ের সত্যি অস্তিত্ব আছে কি? আপনি জানেন?” এই মন্তব্যের জন্য বেশ প্রশংসাও পান অভিনেত্রী।

আরও অন্যান্য খবর