অভিবাসনকারী সম্প্রদায় হিসেবে ভারতের আমেরিকা প্রেম প্রশ্নাতীত! ৫ লাখ ভারতীয়কে মার্কিন নাগরিকত্ব দেওয়ার পথে বাইডেন প্রশাসন

ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে (Kamala Harris) ভাইস প্রেসিডেন্ট হিসেবে পেয়ে ট্রাম্প প্রশাসন দ্বারা আরোপিত অধিকাংশ নিষেধাজ্ঞা রদ করার পথে আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট (New President of America) জো বাইডেন (Joe Biden)।

নির্বাচনের প্রচারেই জো বাইডেনের শিবিরের পক্ষ থেকে বলা হয়েছিল, বিশাল অভিবাসনকারী সম্প্রদায় হিসেবে কয়েক প্রজন্মজুড়ে আমেরিকাবাসী ভারতীয়দের শক্তি ও আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতি তাদের দেশপ্রেম সন্দেহাতীত। আর তা প্রমাণ করে এবার পাঁচ লাখ ভারতীয়-সহ মোট ১.১ কোটির বেশি অভিবাসনকারীকে মার্কিন নাগরিকত্ব প্রদানের পরিকল্পনা বাস্তবায়িত করার পথে আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট। প্রতিশ্রুতি দিয়েছেন সেই সঙ্গে বছরে ৯৫,০০০ শরণার্থীকে প্রবেশের অনুমতি দেওয়ার বিষয়েও তিনি পরিকল্পনা করছেন।

ইতিমধ্যেই এইচ-১বি ভিসার মেয়াদ ও গ্রিন কার্ড অনুমোদনে দেশের সংখ্যা বৃদ্ধির বিষয়ে পদক্ষেপের পরিকল্পনা করেছেন বাইডেন। এই দুই প্রকল্পের দ্বারা উপকৃত হবেন কয়েক লাখ আমেরিকাবাসী ভারতীয়।

RELATED Articles