বিগ বস ১৪ শুরুর পর থেকেই বিতর্কে জড়িয়েছে। একের পর এক ঘটনায় বারবারই খবরে উঠে এসেছে কালার্স টিভির এই শো-টি। সম্প্রতি ফের এক ঘটনায় নাম জড়াল বিগ বসের। বিগ বসের ঘর রীতিমতো গরম হয়ে উঠেছে এই ঘটনার প্রভাবে। নেপথ্যে রুবিনা ও অভিনব। তাদের উষ্ণতার ছোঁয়ায় বিগ বসের ঘরও বেজায় উষ্ণ।
https://twitter.com/ColorsTV/status/1324991640432336897?s=20
সম্প্রতি একটি বিগ বসের ঘরের একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। এই ভিডিও ধরা পড়েছে রুবিনা ও অভিনবের চুম্বনের দৃশ্য। শুধুমাত্র চুম্বন বললে ভুল বলা হবে, সেটি ছিল রীতিমতো লিপলক।
https://twitter.com/ColorsTV/status/1324991640432336897?s=20
সম্প্রতি বিগ বসের ঘরে এখনও অবধি ঘটে যাওয়া ঘটনার ভিত্তিতে প্রত্যেক প্রতিযোগীকে আলাদা আলাদা নাচ কোরিওগ্রাফ করতে বলা হয়। এই প্রতিযোগিতায় রুবিনা ও অভিনব সলমন খান অভিনীত ‘বিবি নং ওয়ান’ ছবির টাইটেল সং-এর সঙ্গে একটি ডান্স পারফর্ম করেন। এই পারফর্মেন্সেই তারা দুজন দুজনকে গভীর চুম্বনে আচ্ছন্ন করে রাখেন। তাদের সেই ভিডিও রীতিমতো তোলপাড় করছে নেট দুনিয়া।
https://twitter.com/ColorsTV/status/1324991640432336897?s=20
রুবিনা দিলায়েক ও তার স্বামী অভিনব শুক্লার বিয়ে হয়েছে প্রায় আড়াই বছর আগে। এরই মাঝে সাংসারিক অশান্তির কারণে তারা বিবাহ বিচ্ছেদ করবেন বলে মনস্থির করেন। কিন্তু শেষমেশ নিজেদের মধ্যেকার ভুল বোঝাবুঝি মিটিয়ে নেন। এরপর যখন বিগ বসের ঘর থেকে ডাক আসে, তখন দুজনেই এই শো-তে আসার সিদ্ধান্ত নেন এই দম্পতি। বিগ বসের ঘরে তাদের সম্পর্কের রসায়ন নজর কেড়েছে দর্শকের। শো-তে বিভিন্ন কঠিন পরিস্থিতির মুখোমুখি হলেও তা তারা বেশ ভালভাবেই সামলে নিচ্ছেন। স্বামী-স্ত্রী হওয়া সত্ত্বেও নিজেদের মধ্যে সামঞ্জস্য রেখে নিজেদের সত্ত্বা ঠিকই ধরে রেখেছেন এই দম্পতি।
প্রসঙ্গত, বিগ বস ১৪ শুরুর পর থেকেই বিতর্কে জড়িয়ে। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর গোটা বলিউডের চেহারা বদলে গিয়েছে। উঠেছে নেপোটিজম নিয়ে বহু প্রশ্ন। এই শো বয়কট করার দাবীও তোলেন কিছু মানুষ। কিছুদিন আগেই এই নেপোটিজম বিতর্ক নিয়ে মুখ খুলেছিলেন সলমন খান নিজেই।





“রাজনীতিতে তারকার খ্যাতি নয়, আদর্শ থাকা জরুরি!” “প্রত্যেককে নিরাপত্তা দেবে এমন একজনই হোক মুখ্যমন্ত্রী!” রাজনীতিতে তারকাদের ভূমিকা ও নির্বাচনে আদর্শহীন প্রার্থীদের নিয়ে অকপট লগ্নজিতা চক্রবর্তী!