বন্ধ হোক নারীদের উপর নরপশুদের অত্যাচার, ভ্রূণহত্যা! পুজোর থিম ‘নারী নির্যাতন’, নজির গড়ল এই মণ্ডপ

চলছে দুর্গাপুজো। আজ মহাসপ্তমী। দিকে দিকে চলছে মা দুর্গার আরাধনা। মণ্ডপে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের। এখন ট্রেন্ড হয়েছে মণ্ডপে নানান থিমের। নানান মণ্ডপের নানান থিম আকর্ষণ করে দর্শনার্থীদের। এবার এক অনন্য থিম সাজিয়ে নজির গড়ল বাংলার এক মণ্ডপ।

মণ্ডপের থিম ‘নারী নির্যাতন’। নারীরা যে সমাজে লাঞ্ছিত, নরপশুদের দ্বারা অত্যাচারিত, রাস্তায় এক বের হতে যে নারীরা এখনও নিরাপত্তাহীনতায় ভোগে, সেই নিয়েই এবার থিম করা হয়েছে চন্দ্রকোণার মানিককুণ্ডুতে। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণার প্রত্যন্ত গ্রামে মানিকুণ্ডু দুর্গা উৎসব কমিটির এবারের ভাবনা চারিদিকে নারী অধিকার, নারী স্বাধীনতা নিয়ে এত কথা বলা হলেও নারীরা যে এখনও পরাধীন।

এই মণ্ডপের থিমের বক্তব্য, বন্ধ হোক বাল্যবিবাহ, সমাজের নোংরা পুরুষদের দুঃস্বপ্ন থেকে মুক্ত হোক নারীরা, নরপশুদের অত্যাচার থেকে ভয় দূর হোক নারীদের। এমন ভাবনাই তুলে ধরা হয়েছে এই মণ্ডপের মাধ্যমে। এবছর মানিককুণ্ডু দুর্গা উৎসব কমিটির পুজো ১৩ বছরে পড়ল। প্রত্যন্ত গ্রামে এমন এক থিম সকলের নজর কেড়েছে।

এই থিম নিয়ে পুজোর এক উদ্যোক্তা বলেন, “রাজ্যের বিভিন্ন প্রান্তে নারীরা আজও নির্যাতিতা। সম্প্রতি কামদুনি নিয়ে বড় রায় দিয়েছে সুপ্রিম কোর্টও। তারপরও রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবারে আমাদের ঘরের মেয়েরা নির্যাতিত। সেটাই পুজো মণ্ডপে তুলে ধরা হয়েছে।“ 

আরও অন্যান্য খবর