Election Breaking: নির্বাচনী বিধিভঙ্গ, মমতাকে বড় শাস্তি দিল নির্বাচন কমিশন!

বঙ্গ বিধানসভা নির্বাচনে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আগামী ২৪ ঘণ্টা কোন‌ও রকম নির্বাচনী প্রচার করতে পারবেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ অর্থাৎ সোমবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি জানিয়ে দেয় নির্বাচন কমিশন।

ঠিক কি কারণে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন? সূত্রের খবর তৃণমূলনেত্রীর বিতর্কিত মন্তব্যের ফলে নির্বাচনী বিধিভঙ্গ হওয়ায় কমিশন সিদ্ধান্ত নিয়েছে । এই নিষেধাজ্ঞার ফলে আজ সোমবার রাত ৮ টা থেকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত প্রচার করতে পারবেন না তিনি। স্বাভাবিকভাবেই কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে তৃণমূল নেতৃত্ব। টুইটারে দলীয় মুখপাত্র লেখেন, “১২ তারিখ গণতন্ত্রের কালো দিন।”

সূত্রের খবর, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরোধিতায়  আগামীকাল ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

https://twitter.com/ANI/status/1381610406024601602

প্রসঙ্গত উল্লেখ্য, ১৭ তারিখ রাজ্যে পঞ্চম দফার নির্বাচন। তার আগে ২৪ ঘণ্টার জন্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি করল কমিশন। বঙ্গ রাজনীতির এই উত্তপ্ত আবহে এই নিষেধাজ্ঞা জারি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও অন্যান্য খবর