শেষ পর্যন্ত ভোটের দিন পরিবর্তনে সায় নির্বাচন কমিশনের। জানানো হল দুই কেন্দ্রের নির্বাচনের দিন। কমিশনের তরফে জানানো হ্যেছে যে সামশেরগঞ্জ ও জলঙ্গিতে ভোট হবে আগামী ১৬ই মে।
এই দুই কেন্দ্রে ভোট হওয়ার কথা ছিল ২৬শে এপ্রিল। কিন্তু করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় দুই প্রার্থী। এই কারণে ১৩ই মে ভোট করা হবে বলে জানায় কমিশন।
কিন্তু ওইদিন ইদ থাকায় ভোট হওয়ায় আপত্তি ওঠে সিপিএমের তরফে। এরপরই দিনবদল করে কমিশন। এই ভোটের ফলাফল ঘোষণা হবে আগামী ১৯শে মে। ভোট প্রক্রিয়া শেষ হবে আগামী ২১শে মে।





