টলিউডের অন্যতম জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী (Emon Chakraborty)। তুমি অন্য কারও সঙ্গে বেঁধো ঘর গানটি দিয়ে ক্যারিয়ার শুরু। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। পেয়েছেন জাতীয় পুরস্কার। ৯ ই মার্চ লিলুয়ার মীর পাড়া পার্ক ময়দানে অনুষ্ঠিত হয়েছে ইমন চক্রবর্তী (Emon Chakraborty) আয়োজিত ‘বসন্ত উৎসব’। এ বছর অষ্টম বর্ষে পা রেখেছে এই উৎসব। সাক্ষাৎকারে গায়িকা কথা বললেন তার জীবনের কাজ, স্বামী সংসার নিয়ে।
বাংলার মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলতে গিয়ে ইমন (Emon Chakraborty) জানিয়েছেন, “আমার প্রত্যেকের সাথেই কাজের সূত্র সম্পর্ক। কারো সাথে এই এক্সট্রা কোন কথা নেই আমি ফোন করে দুটো গাল গল্প করব। শুধুমাত্র ইন্দ্রদীপ দাশগুপ্ত এমন একজন মানুষ যার কাছে আমি কোন কাজ ছাড়াও যাই। কিন্তু একমাত্র আমি ইন্দ্রজিৎ দাশগুপ্তর বাড়িতে গিয়ে বসে গালাগাল শুনি। দেবুদা, বিক্রম দা এদের ছাড়া বাকি সকলের সাথে আমার খুব প্রফেশনাল সম্পর্ক। আমি অনুপম দাকে খুব ভালোবাসি কিন্তু আলাপ কাজের সূত্রেই”।
নিজের ক্যারিয়ারের শুরু থেকে খুবই পরিশ্রম করে নিজের জায়গা ধরে রেখেছেন। গায়িকা (Emon Chakraborty) জানিয়েছেন, ‘আমি খুব কম সময় নষ্ট করি। জীবনে ল্যাদটা খুব কম। ঘুম থেকে উঠে আমি রেওয়াজ, যোগা করে নিলে আমার দিন সম্পূর্ণ হয়ে যায়। ক্যারিয়ারের শুরুতে অনেক নেগেটিভিটি নিয়েই চলতে হয়েছে আমি কেন মঞ্চে উঠে নেচে গান করি সেই নিয়েও ট্রোল করা হয়েছে”। ট্রোলারদের সপাটে জবাব দিয়েছেন গায়িকা তিনি বলেছেন, “আজ যারা নিন্দে করেছে তারা কোথায় আর যাদের নিয়ে নিন্দে করা হয়েছে তারা কোথায় সেই পার্থক্যটা দেখুন”।
গায়িকা (Emon Chakraborty) মিউজিক ইন্ডাস্ট্রির নিজেদের প্রজন্মের প্রত্যেকেরই প্রশংসা করেছেন ভীষণ। তিনি বলেছেন, “সোমলতা, উজ্জয়িনী, লগ্নজিতা, সকলে খুব ভালো কাজ করছে। আমরা একসাথে বসলে কখনো কারো নিন্দে করি না”। গায়িকা মনে করেছেন প্রত্যেকের প্রত্যেকের প্রশংসা করাটা খুব জরুরি। ইমন জানিয়েছেন তিনি এখনও লোপামুদ্রাকে ফোন করে সাজেশন নেন অনেক সময়। ক্যারিয়ারের প্রথম থেকেই ইংরেজিতে কথা বলতে পারতেন না ইমন। সে নিয়ে অনেকের কাছেই অনেক কটাক্ষ শুনতে হয়েছে। এমনকি নিজের পোস্টার এর কাছ থেকেও শুনতে হয়েছে অপমান।
সাক্ষাৎকারে বড় নীলাঞ্জনের প্রশংসা করেছেন ইমন (Emon Chakraborty)। নীলাঞ্জনের প্রশংসা করে ইমন জানিয়েছেন, “আমার বাবার পরে এমন একজন যে আমাকে ছাতার মত গার্ড করে রাখে। ভগবানের কাছে অসীম ধন্যবাদ জানিয়েছেন তিনি নীলাঞ্জনকে তার জীবনের বর হিসেবে পাঠানোর জন্য”। সাক্ষাৎকারে শোভনকে নিয়ে ইমন (Emon Chakraborty) বলেছেন, “শোভনের সাথে আমার বন্ধুত্বটা থেকে গেছে তার কারণ হওয়াটা খুবই মজার মানুষ। সাংঘাতিক বন্ধু বৎসল ছেলে। আমি চোখের সামনে দেখেছি প্রেম করতে। খুব খুশি, আমি চাই ওরা সেটল করুক”।
রাজনীতি প্রসঙ্গে ইমন (Emon Chakraborty) জানাচ্ছেন, “কখনোই রাজনৈতিক ময়দানে যাব না। কেউ বললেও নির্দিষ্ট দলের হয়ে প্রচার করবেন না। আমি মনে করি শিল্পীর ধর্ম বর্ণ ও রাজনৈতিক ক্ষেত্র থাকতে নেই। আমি চাই সবার ভালোবাসা পেতে শুধুমাত্র একটা দলের ভালোবাসা তে কি হবে”।





