আর কিছু না হোক, সরকারের তরফে ভাগ্যিস একটা শৌচাগার করে দেওয়া হয়েছিল। তা না হলে তো রাস্তার পাশে শুয়েই দিন কাটাতে হত বিধবা বৃদ্ধাকে (old woman)। ৪ ফুট বাই ৩ ফুটের শৌচাগারটা ছিল বলেই এই যাত্রায় কোনওভাবে দিন কাটাচ্ছেন তিনি। পঞ্চায়েতে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি। আপাতত অসহায় বৃদ্ধার একমাত্র ঠাঁই এই একচিলতে শৌচাগার।
কোথায় ঘটেছে এমন ঘটনা?
এমন মর্মান্তিক দৃশ্য দেখা গেল পুরুলিয়া ১ নম্বর ব্লকের ডুঁড়কু গ্রাম পঞ্চায়েতের সুন্দ্রাডি গ্রামে। ওই গ্রামের বাসিন্দা মিথিলা মাহাতো। স্বামী গত হয়েছেন বেশ কিছু বছর আগে। দুই মেয়েরও বিয়ে হয়ে গিয়েছে। এখন একফোঁটা এই শৌচাগারে ঠাঁই ৬৬ বছরের বৃদ্ধার (old woman)।
না, ঘরবাড়ি যে কিছুই ছিল না, তা নয়। একটা খড়ের চাল দেওয়া মাটির বাড়ি ছিল বটে। কিন্তু বৃষ্টির জেরে সেই বাড়ি ভেঙে পড়ে। আবাস যোজনাতেও মেলেনি বাড়ি। বারবার পঞ্চায়েত অফিসে গিয়েছেন। কিন্তু কোথায় কী! কেউ তাঁর কথা গায়েই মাখে নি। আর কোনও উপায় না পেয়ে একটু মাথা গোঁজার জন্য সরকারের তৈরি শৌচাগারকেই ঘর বানিয়ে নেন মিথিলাদেবী। ওই ছোট্ট শৌচাগারে ঠিকমতো বসাই যায় তো আর শোয়া। তাও কোনওভাবে হাত-পা গুটিয়ে শুয়ে দিন কাটাচ্ছেন বৃদ্ধা (old woman)। এর ওর বাড়ি কাজ করে পেট চালান তিনি।
ওই মহিলা (old woman) জানান, “খড়ের চাল দেওয়া মাটির ঘর ছিল। গত আশ্বিনে পড়ে যায়। তারপর অনেকবার পঞ্চায়েতে হাঁটাহাঁটি করেছি। একটা ঘর করে দেওয়ার আবেদন জানিয়েছি। কিন্তু কেউ কথা শোনেনি। অনেকবার বলার পর একটা প্লাসটিক দিয়েছিল। এখন ওটার নীচে দুটো ফুটিয়ে খাই। আর এইখানে ঘুমাই। রোদ-বৃষ্টি লাগে না। কিন্তু নড়াচড়া করতে পারি না”।
তাঁর বাড়ি থেকে মাত্র ৫০০ মিটার দূরেই ডুঁড়কু গ্রাম পঞ্চায়েত। মহিলার (old woman) কথায়, তিনি একাধিকবার পঞ্চায়েতে নিজের অসহায়ত্বের কথা জানিয়েছেন। কিন্তু এদিকে পঞ্চায়েত প্রধানের বক্তব্য, তিনি জানেনই না যে বৃদ্ধা মহিলা শৌচাগারে দিন কাটাচ্ছেন। এই এলাকা থেকেই নির্বাচিত হয়েছেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো। তিনি এসবের দোষ চাপিয়ে দেন পঞ্চায়েতের ঘাড়েই।
নিজের দায় এড়িয়ে নিবেদিতা মাহাতোর সাফাই, “ওঁর বিষয়টি অনেক আগেই আমি জানতে পেরেছি। ওঁকে (old woman) একটা ত্রিপল দেওয়া হয়েছিল। কিন্তু আবাস যোজনার তালিকায় ওঁর নাম নেই, তাই বাড়ি কী করে দেব! আর কেন্দ্রের বরাদ্দও এখন পুরো বন্ধ। তবে এই অসহায় অবস্থা দেখে পঞ্চায়েতের তরফে কিছু করা উচিত ছিল। কেন করা হয়নি তা দেখছি”।





