sex*ual harassment : ৪ বছরের শিশুকন্যার ওপর যৌ*ন হেনস্তা! অভিযুক্ত দাদু গ্রেপ্তার!

নিরাপত্তা যেন এখন কেবল শব্দের মধ্যেই আটকে পড়ে আছে। সমাজের একেবারে অন্ধকার দিকটা ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল হুগলির তারকেশ্বরের মর্মান্তিক এক ঘটনা। স্টেশন চত্বরে শনিবার রাতে ঘটে গেল এমন এক ভয়াবহ কাণ্ড, যা শুনে শিউরে উঠছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে পরিবারের সঙ্গে তারকেশ্বর স্টেশনের চত্বরে ঘুমোচ্ছিল ওই শিশুটি। পরিবারের দাবি, হঠাৎই গভীর রাতে কেউ মশারির জাল কেটে শিশুটিকে তুলে নিয়ে যায়। খোঁজাখুঁজির পরও যখন শিশুটিকে দেখা যায়নি, তখন শুরু হয় চাঞ্চল্য। অবশেষে রবিবার দুপুরে স্টেশন সংলগ্ন এক নর্দমার মধ্যে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় চার বছরের কন্যা।

উদ্ধারের সময় শিশুটির শরীরজুড়ে ছিল আঘাতের দাগ। গালে কামড়ের ছাপ, গলায় ও হাতে ক্ষতের চিহ্ন। আরও ভয়াবহ বিষয়—তার যৌনাঙ্গ থেকে রক্তপাত হচ্ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। সঙ্গে সঙ্গে স্থানীয়রা শিশুটিকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের বক্তব্য, শিশুটির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

পুলিশে খবর দিতেই তদন্ত শুরু হয়। প্রাথমিক অভিযোগের ভিত্তিতে শিশুটির দাদুকে আটক করা হয়েছে। পুলিশের সন্দেহ, পরিবারের মধ্যেই কেউ এই জঘন্য ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে। নির্যাতিতার পরিবার বানজারা সম্প্রদায়ের হওয়ায়, বৈধ নথিপত্র না থাকায় তদন্তে কিছুটা সময় লেগেছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ SIR : ফর্ম বিলির চাপে প্রা*ণ গেল মেমারির বিএলও-র! “ভোটের প্রস্তুতি নাকি মৃত্যু*র মিছিল?” — প্রশ্ন পরিবারের!

এদিকে, এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্ব অভিযোগ তুলেছে, প্রশাসনের উদাসীনতার ফলেই এমন ভয়াবহ অপরাধ ঘটছে রাজ্যে। তাঁদের প্রশ্ন—রাজ্যের নারী নিরাপত্তা কোথায়? অপরদিকে, স্থানীয়রা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। চার বছরের এক শিশুর উপর এমন বর্বরতা—এই ঘটনায় স্তম্ভিত গোটা তারকেশ্বর।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles