দেশের নানা প্রান্তে আগ্নেয়াস্ত্রের ব্যবহার আজকাল যেন এক সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন কোথাও না কোথাও শোনা যাচ্ছে বন্দুকের গুলির শব্দ, এবং বর্তমান সময়ে এটি এতটাই সাধারণ হয়ে গেছে যে তা নিয়ে কেউ চিন্তিতও নয়। তবে সম্প্রতি এক ঘটনা সামনে এসেছে, যা এই অবাধ আগ্নেয়াস্ত্রের ব্যবহারের ভয়াবহতার চিত্র স্পষ্ট করে তুলেছে। যখন সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, তখন এমন দৃশ্য আমাদের ভাবায়—বন্দুক কি এতই সহজলভ্য হয়ে উঠেছে? এমন এক ঘটনার খবর আসতেই, প্রশ্ন উঠছে—এতগুলো অস্ত্র কীভাবে হাতের নাগালে চলে আসছে?
মালদহ জেলার মানিকচক থানায় বৃহস্পতিবার একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে এমন একটি ঘটনা ঘটেছে, যা সবার নজর কেড়েছে। জানা গিয়েছে, টুর্নামেন্টের উদ্বোধনকে কেন্দ্র করে শূন্যে একাধিক গুলি চালানো হয়েছে। নুরপুর এলাকার ক্লাবের সদস্যরা উপস্থিত ছিল মাঠে এবং তারা শূন্যে বন্দুকের গুলি চালিয়ে অনুষ্ঠান শুরু করেন। ঘটনাটি মুহূর্তে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে, কারণ এমন পরিস্থিতিতে কোনো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত।
এখানে সবচেয়ে বড় প্রশ্নটি হলো, এভাবে জনসমক্ষে গুলি চালানোর অনুমতি ছিল কি না এবং এতগুলো বন্দুক একাধিক ব্যক্তির হাতে কীভাবে পৌঁছাল? মঞ্চে উপস্থিত ছিলেন সাধারণ মানুষ এবং শাসক দলের নেতারা। যদি কোনোভাবে গুলি উদ্দেশ্যহীনভাবে গিয়ে মানুষের দিকে চলে যেত, তবে তা ভয়ানক বিপদ ঘটাতে পারত। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখা গিয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। গুলি চালানোর ব্যাপারে পুলিশের অনুমতি ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ ঘটনার পর ক্লাব কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছে, কিন্তু প্রশাসন ঘটনাটি নজরে আসতেই দ্রুত পদক্ষেপ নেয়। পুলিশ মানিকচক থানার হাতে আগ্নেয়াস্ত্রগুলি জব্দ করেছে। যদিও দাবি করা হচ্ছে যে, যারা গুলি চালিয়েছে তাদের কাছে লাইসেন্স ছিল, তবে প্রশ্ন রয়েছে—লাইসেন্স থাকলেই কি যেখানে সেখানে গুলি চালানো যাবে? পুলিশ কি আগে থেকেই এই গুলি চালানোর ব্যাপারে অনুমতি দিয়েছিল? প্রশাসন এর তদন্ত শুরু করেছে এবং পুরো ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
আরও পড়ুনঃ সমুদ্রসৈকতে রাত কাটাতে গিয়ে ধ’র্ষণের শিকার তরুণী! শরীরে মিলল ব্লে’ড ও পাথর! গ্রেপ্তার প্রেমিক!
এ ঘটনার পর, তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানিয়েছেন যে, পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং মালদহকে অপরাধমুক্ত করার লক্ষ্যে কাজ করছে। তবে বিজেপি সাংসদ খগেন মুর্মু ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “গুলি চালানোর জন্য অবশ্যই অনুমতি নেওয়া উচিত ছিল, এবং সতর্কতা অবলম্বন করা উচিত ছিল।” তিনি আরও প্রশ্ন করেছেন, “যদি কোনো প্রাণহানি ঘটত, তবে এর দায় কে নিত?”





