রাজনৈতিক উত্তেজনায় নতুন বাঁক! ‘সাংবিধানিকভাবে আমি এখনও প্রধানমন্ত্রী’- দাবি হাসিনার!

বাংলাদেশের(Bangladesh) রাজনীতি আজকাল এক অস্থির পরিস্থিতির মধ্যে পড়েছে। রাজনৈতিক অস্থিরতা, আন্দোলন এবং সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ ঘিরে তৈরি হয়েছে একটি উত্তপ্ত পরিস্থিতি। এর মধ্যে সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজেকে এখনও প্রধানমন্ত্রী হিসেবে দাবি করা। সম্প্রতি বিভিন্ন ধরনের অঘটন এবং রাজনৈতিক অস্থিরতার মধ্যে এটি একটি বড় বিতর্কে সৃষ্টি করছে।

২৩ জানুয়ারি, ২০২৫, সুইজারল্যান্ডের জেনেভায় প্রবাসী বাংলাদেশিদের এক বিক্ষোভ সমাবেশে ভার্চুয়াল ভাষণে শেখ হাসিনা দাবি করেছেন, তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আমি জনগণের দ্বারা নির্বাচিত প্রধানমন্ত্রী। আমি এখনও পদত্যাগ করিনি।” হাসিনার এই বক্তব্য একদিকে যেমন বিস্ময় সৃষ্টি করেছে, তেমনি তা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির আরও একটি অজানা অধ্যায়ের সূচনা করেছে।

হাসিনা আরও দাবি করেন, গত বছর আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের কারণে তাকে ক্ষমতা থেকে সরানো হলেও, সাংবিধানিকভাবে তিনি এখনও প্রধানমন্ত্রী। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে তিনি অবৈধ ও অসাংবিধানিক বলেও মন্তব্য করেন। তাঁর দাবি, গত বছর জুলাই মাসে কোটা আন্দোলনের নামে শুরু হওয়া সহিংসতার ফলে ক্ষমতায় আসে নতুন সরকার, কিন্তু সাংবিধানিকভাবে তিনি এখনও প্রধানমন্ত্রী এবং তার পদত্যাগ হয়নি।

এদিকে, হাসিনা যখন এই দাবি করেছেন, তখন মনে করিয়ে দিতে হয় যে, গত বছর বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান দাবি করেছিলেন, হাসিনা নিজে পদত্যাগ করে ভারতে চলে গিয়েছেন। তিনি রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্রও জমা দিয়েছেন বলে জানিয়েছিলেন। তবে রাষ্ট্রপতির দাবি ছিল যে তিনি বঙ্গভবনে হাসিনার পদত্যাগপত্র গ্রহণ করেননি।

আরও পড়ুনঃ মানিকচকে স্কুলের মাঠে ব’ন্দুকের মহড়া! বন্দু’কের গু’লিতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন!

এদিন, হাসিনার এক অডিয়ো ক্লিপও প্রকাশিত হয়, যেখানে তিনি দাবি করেন, তাঁর এবং তাঁর বোন শেখ রেহেনার হত্যার চক্রান্ত করা হয়েছিল। তিনি বলেন, মাত্র ২০-২৫ মিনিটের জন্য তারা বেঁচে ছিলেন। এছাড়া, হাসিনা জানান, বর্তমান সরকারের সময় গণতন্ত্র এবং মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে এবং ইউনূসের সরকার মানবাধিকারসহ সব কিছু নিয়ন্ত্রণ করছে। তার ভাষায়, “এতসব দুঃশাসন থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করতে হবে এবং দেশের গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে।”

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর