ফের নৃশংসতার চিত্র বাংলাদেশে। হিন্দু মহিলার ওপর নৃশংস অত্যাচার। মহিলাকে গণধর্ষণ করে খুনের অভিযোগ উঠল। ঘটনায় মৃতার পরিবারের দাবি, গণধর্ষণের পর মহিলার মুখে জোর করে বিষ ঢেলে দেওয়া হয়। যশোরের হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয় মহিলার। তবে মৃত্যুর আগে ওই নির্যাতিতা তাঁর ছেলেকে বর্ণনা দিয়ে যান নৃশংস ঘটনার।
ঘটনাটি প্রসঙ্গে জানা গিয়েছে, মৃতা ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য। শুক্রবার দিন, ২৭ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়। পরিবারের তরফে জানা যাচ্ছে, মঙ্গলবার দিন ২৪ ডিসেম্বর কাজ শেষে ওই মহিলা বাড়ি ফেরার পথে এক স্থানীয় যুবকের ফোন পান।
তাঁকে তাঁর পাওনা টাকা আনতে ডাকা হয় এক ব্যক্তির বাড়িতে। কথা মতো মহিলা সেখানে গেলে, কয়েকজন যুবক মিলে তাঁকে গণধর্ষণ করে। সেই ধর্ষণের ভিডিয়ো রেকর্ড করে রাখে অভিযুক্তরা। এরপর সেই ভিডিয়ো দিয়ে ক্রমাগত ব্ল্যাকমেল করা হচ্ছিল নির্যাতিতাকে। এরপর তাঁর থেকে দুই লাখ টাকা দাবি করে অভিযুক্তরা।
অভিযোগ উঠছে, নির্যাতিতা বলেছিলেন গোটা ঘটনা পুলিশে জানিয়ে দেবেন। এরপর অভিযুক্তরা জোর করে তাঁর মুখে বিষ ঢেলে দেয়। তবে ওই মহিলা বাড়ি ফিরে কাউকে এই বিষয়ে জানাননি। কিন্তু রাতেই তিনি অসুস্থ হয়ে পড়েন। মহিলার শারীরিক অবস্থার অবনতি বৃদ্ধি পেলে পরের দিন ২৫ ডিসেম্বর সকালে তাঁকে ভর্তি করা হয় যশোর জেনারেল হাসপাতালে। সেই সময় নির্যাতিতা তাঁর ছেলেকে যাবতীয় ঘটনা খুলে বলেন। তিনি অভিযুক্তদের নামও বলে যান।
আরও পড়ুনঃ শুভেন্দুর উপর হামলার ছক! বিরোধী দলনেতার নিরাপত্তা ঢেলে সাজতে রাজ্যের সহযোগিতা নিয়েই এগোচ্ছে অমিতের মন্ত্রক
এক প্রত্যক্ষদর্শীদের বয়ান, ঘটনার দিন মহিলাকে অভিযুক্তরা ঘরে নিয়ে যায়। কিন্তু মহিলা ঘর থেকে চলে যেতে চাইলেও, তাঁকে জোর করে আটকে সেই ঘরে আটকে রাখা হয়। এরপর ঘরের দরজা বন্ধ করে তাঁকে নির্মম অত্যাচার করা হয়। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।





