বাঙালি মানেই বাংলাদেশি! হাওড়া মেট্রোয় (Howrah Metro) এমনই হাস্যকর মন্তব্য করার অভিযোগ উঠল এক কর্মীর বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে উত্তাল হাওড়া মেট্রো স্টেশন চত্বর। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল ভিডিও।
কৌশিক মাইতি নামের এক ব্যক্তি ঘটনার ভিডিও পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়ায়। জানিয়েছেন, অভিযুক্ত মেট্রোকর্মী নাম অভিষেক আনন্দ। ওই ব্যক্তি ভিনরাজ্যের বাসিন্দা এবং বাঙালি নন। বাংলার মাটিতে কাজ করে এখানে অফিসে বিদ্বেষ ছড়াচ্ছেন। ভিডিওতে স্পষ্ট প্রতিবাদীরা ঘটনার প্রতিবাদে ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন।
ঘটনা প্রসঙ্গে বাংলা পক্ষ-র গর্গ চট্টোপাধ্যায় বলেন, গোটা পশ্চিমবঙ্গে বাইরে থেকে আসা কিছু লোকের কারণে বাংলা ভাষার অবমাননা হচ্ছে। বাঙালিরা লাঞ্ছিত হয়ে চলেছেন, আক্রান্ত হয়ে চলেছেন, মারও খাচ্ছেন। এরকম ঘটনা হামেশাই ঘটছে। একটি ভিডিও প্রকাশ্যে এসেছে মাত্র। এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়।
নতুন বছরের আগে মধুমিতার আবেগঘন বার্তা, প্রেম, সাফল্য আর কৃতজ্ঞতায় ভরা মধুমিতার জীবনের বিশেষ মুহূর্ত
তিনি আরও বলেন, গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে হিন্দিভাষী কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একাংশ চরম বাঙালি বিদ্বেষী আচরণ করে চলেছে।” এই পরিপ্রেক্ষিতে তাঁর প্রশ্ন, ”বিহারে রেল কর্মীরা প্রায় সকলেই বিহারী। তাহলে পশ্চিমবঙ্গে রেল ও মেট্রোতে কেন বাঙালি কর্মী থাকবে না?” কেন্দ্রীয় সরকারকে গর্গর প্রশ্ন, কেন্দ্র কি পশ্চিমবঙ্গকে উপনিবেশ মনে করে? বাঙালিরা কি এখনও ব্রিটিশ আমলে বাস করছি?





