প্রেম করিনা বলেও, প্রেমিক- প্রেমিকার মতো আচরণ! আসলে কি সম্পর্ক? সুস্মিতাকে কানের দুল পরিয়ে গুঞ্জনে ঘৃতাহুতি সাহেবের

টলিপাড়ায় সম্পর্ক ভাঙা-গড়া নতুন নয়। এবার সেই তালিকায় উঠে এসেছে দুই জনপ্রিয় টেলি তারকা সাহেব ভট্টাচার্য (Saheb Bhattacharya) এবং সুস্মিতা দে (Sushmita Dey)-র নাম। স্টুডিও পাড়ার ফিসফাসে শোনা যাচ্ছে, জীবনের প্রেমের রং লেগেছে তাঁদের। ‘কথা’ ধারাবাহিকে প্রথমবার একসঙ্গে কাজ করছেন সাহেব এবং সুস্মিতা। তাঁদের অনস্ক্রিন রসায়ন সুপারহিট। দর্শক থেকে শুরু করে সহকর্মীরাও মুগ্ধ এই জুটির অভিনয়ে। তবে এবার তাঁদের অনস্ক্রিন সম্পর্ক ছাড়িয়ে বাস্তব জীবনেও ঘনিষ্ঠতার খবর সামনে এসেছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সাহেব এবং সুস্মিতার একাধিক ছবি ঘুরে বেড়াচ্ছে। ছবিতে ‘কথা’ ধারাবাহিকের চরিত্রের পোশাকেই দেখা গেছে তাঁদের। সাহেব জামদানি সাদা পাঞ্জাবি আর সুস্মিতা সাদা শাড়ি ও লাল ব্লাউজে সেজেছেন। একটি ছবিতে দেখা যাচ্ছে, সাহেব সুস্মিতার চোখে চোখ রেখে আছেন। অন্য একটি ছবিতে সাহেবের বাহুলগ্না সুস্মিতা। নেটিজেনদের অনেকেই বলছেন, তাঁরা সম্ভবত নতুন সম্পর্কে রয়েছেন। সাহেবের পোস্ট করা একটি ছবিতে ক্যাপশনে লেখা, “সিঁদুরে সোহাগে রাঙা জীবন।” যদিও ছবিগুলি ধারাবাহিকের শ্যুটিংয়ের মুহূর্ত, তবু অনুরাগীদের প্রশ্ন প্রেম করছেন কি তাঁরা?

গুঞ্জনের কারণ শুধু ছবিই নয়। শোনা যাচ্ছে, সুস্মিতার দীর্ঘদিনের প্রেমিক অনির্বাণ রায়ের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই সাহেবের সঙ্গে তাঁর সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে। একসময় অনির্বাণ ও সুস্মিতার সম্পর্ক বেশ মজবুত ছিল। তাঁরা যৌথভাবে ফ্ল্যাট কিনেছিলেন, এমনকি বিয়ের পরিকল্পনাও করেছিলেন। তবে সম্পর্কের ফাটল ধরে, এবং শেষমেশ বিচ্ছেদ হয় তাঁদের। এরপর থেকে সাহেবের সঙ্গে সুস্মিতার বন্ধুত্ব বাড়তে থাকে। স্টুডিওপাড়ার কথায়, দু’জনের একে অপরের প্রতি আগ্রহ ক্রমেই স্পষ্ট হচ্ছে।

সম্প্রতি একটি ইভেন্টে সাহেব সুস্মিতার কানে দুল পরিয়ে দিচ্ছেন এমন একটি দৃশ্যের ভিডিও ভাইরাল হয়েছে। এই মুহূর্তেও অনুরাগীরা তাঁদের নিয়ে আলোচনা করছেন। সাহেব এবং সুস্মিতা তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি। তবে নেটিজেনদের উচ্ছ্বাস এবং ভালোবাসার বার্তা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, এই জুটিকে ভীষণ পছন্দ করছেন সবাই।

আরও পড়ুন: বাঙালি নাকি বাংলাদেশি! বলেছেন হাওড়া মেট্রোর কর্মী, উত্তাল স্টেশন চত্বর

দর্শক এবং অনুরাগীদের প্রশ্ন এখন একটাই—তাঁদের বন্ধুত্ব কি শুধুই পেশাদার, নাকি প্রেমের সম্পর্ক নতুন দিক খুলতে চলেছে? সাহেব-সুস্মিতা জুটি যদি বাস্তব জীবনেও একসঙ্গে আসেন, তবে তা নিঃসন্দেহে টেলিপাড়ার এক বড় চমক হবে। এখন দেখার, এই গুঞ্জন কতটা সত্যি, এবং তাঁদের সম্পর্ক কবে আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসে।

RELATED Articles