কাশ্মীরকে কেন্দ্র করে ফের ভারতকে হুমকি পাকিস্তানের।

লোকসভা নির্বাচনের পর দেশ জুড়ে গেরুয়া সুনামি৷ একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ফের কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার৷ শীঘ্রই প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করতে চলেছেন নরেন্দ্র মোদী।

এমতাবস্থায় গতকাল নরেন্দ্র মোদীর জয়ের খবরে পাক প্রধানমন্ত্রী ইমরান খান নমো-কে জয়ের শুভেচ্ছা জানিয়ে ভারত-পাক সম্পর্কের উন্নতির কথা বললেও, তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ফের কাশ্মীর নিয়ে বিজেপিকে হুমকি দিল পাক সরকার।

 

হুমকির কেন্দ্রে রয়েছে সংবিধানের ৩৭০ নং অনুচ্ছেদ। সেই অনুচ্ছেদে কাশ্মীরকে এক বিশেষ রাজ্যের মর্যাদা দিয়ে লেখা রয়েছে যে, জম্মু এবং কাশ্মীরে কাশ্মীরি ছাড়া বাইরের কোনো অকাশ্মীরিরা জায়গা কিনতে পারবেননা। আর বিজেপি এই অনুচ্ছেদের বিরুদ্ধে রয়েছে। কারণ তাদের দাবী যে, এই আইনের দরুণ বাইরের কেউ কাশ্মীরে জায়গা না কিনতে পারায় রাজ্যটিতে সেভাবে বিনিয়োগকারীরা বিনিয়োগ করছেননা, ফলে অনুন্নত থেকে যাচ্ছে জম্মু এবং কাশ্মীর।

 

বিজেপি এহেন মনোভাবকে কেন্দ্র করেই জম্মু এবং কাশ্মীরকে নিয়ে ভারতকে হুমকি দিল পাকিস্তান। সেই দেশের বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে যে, কাশ্মীরে সাংবিধানিক বিশেষ অধিকারে হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই ভারতের। তাই বিজেপি সরকার এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করার চেষ্টা করলে পাকিস্তান তার বিরোধিতা করবেই। বিজেপির জয়ের পরের দিনই পাক সরকার হতে এই বার্তা ভবিষ্যতে যে ভারত – পাক সম্পর্কের আরও অবনতির দিকটি ইঙ্গিত করছে তা বলাই বাহুল্য।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর