বড়ো সাফল্য ভারতীয় জওয়ানদের। খতম কুখ্যাত জঙ্গি মুসা।

গতকাল লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে যেখানে ব্যস্ত ছিল দেশবাসী সেখানে কাশ্মীরে এক বিরাট সাফল্য পেলো ভারতীয় সেনাবাহিনী। জওয়ানদের গুলিতে ঝাঁঝরা হয়ে খতম হলো কুখ্যাত জঙ্গি জাকির মুসা৷

গতকাল ভোটের গণনার সময় গোপন সূত্রে খবর পেয়ে পুলওয়ামার ত্রালে এলাকার দাদসারা গ্রামে অভিযান চালায় সেনাবাহিনী৷ সেসময় জওয়ানদের সঙ্গে শুরু হয় জঙ্গিদের গুলির লড়াই। আর সেই লড়াইতেই গুলিতে ঝাঁঝরা হয়ে যায় আলকায়দার সহযোগী সংগঠন আনসার গাজওয়াতুল হিন্দ গোষ্ঠীর প্রধান কুখ্যাত জঙ্গি জাকির মুসা৷ সেসময় সেই জঙ্গির সঙ্গে তার আরও দুজন সহযোগী উপস্থিত ছিল বলে জানা যায়।

 

প্রসঙ্গত, এই জাকির মুসাকে অনেক বছর ধরেই খুঁজছিল ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। জওয়ানদের মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের তালিকায় ছিল এই মুসার নাম৷ এই মুসার আসল নাম জাকির রশিদ বাট। বাবা ছিলেন সরকারি ইঞ্জিনিয়ার অফিসার। মুসা নিজেও ছিল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। কিন্তু পড়াশুনার মাঝেই হঠাৎ কলেজ ছেড়ে জঙ্গি দলে নাম লেখায় মুসা৷ এরপরই সে হয়ে ওঠে উপত্যকার আতঙ্ক। নানান সন্ত্রাস মূলক কাজে যুক্ত ছিল এই কুখ্যাত জঙ্গি। তার নিকেশ নিঃসন্দেহে ভারতীয় জওয়ানদের এক বড়ো সাফল্য ।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর